- - -

বিহারে গান বাজনার অনুষ্ঠানের মধ্যে ঢুকে ৫ জনকে পিষে মারল বাস

Print News

বিহারে গান বাজনার অনুষ্ঠানের মধ্যে ঢুকে ৫ জনকে পিষে মারল বাস

 

ভারতের বিহারে সদ্যোজাতের দীর্ঘায়ু কামনায় ছট উৎসব। সেই উপলক্ষে আয়োজিত গানবাজনার অনুষ্ঠান দেখতে ভিড় উপচে পড়েছিল রাস্তার ধারে। সেই সময় হঠাৎ একটি বাস ভিড়ের মধ্যে ঢুকে পিষে মারল ৫ জনকে। বিহার রাজ্যের চম্পারণ জেলার ঘটনা। গুরুতর আহত আরও ৫ জন। শুক্রবার (২১ আগস্ট ) রাত ১১ টায় বেতিয়া- লৌরিয়া রাস্তায় বাসভারাইয়া ও পারাউটোলার মাঝে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ধর্মেন্দ্র দুবে নামে ব্যক্তির বাড়ির সামনে ছট উপলক্ষে জলসা হচ্ছিল। আশেপাশের গ্রামের অনেকে রাস্তার ধারে দাঁড়িয়ে জলসা দেখছিলেন। রাত ১১টায় গোরখপুর থেকে বেতিয়াগামী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারেন। ঘটনাস্থলেই ২ জন গ্রামবাসীর মৃত্যু হয়। ৩ জন মারা যান স্থানীয় হাসপাতালে চিকিৎসারত অবস্থায়। আহত ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরে বাস চালিয়েই সেখান থেকে পালানোর চেষ্টা করেছিলেন চালক। চলেও গিয়েছিলেন কিছুদূরে। তারপরে রাস্তায় বাসটি দাঁড় করিয়ে রেখে তিনি পালিয়ে যান। বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে। চালকের সন্ধানে তল্লাশি চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa