বৃহত্তর চট্টগ্রাম'র মুক্তবুদ্ধি চর্চার সামাজিক সংগঠন 'প্রজন্ম চট্টগ্রাম'র পরিচালনায় "প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজম অব প্রজন্ম চট্টগ্রাম'র আয়োজনে চট্টগ্রাম নাগরিক ফোরাম'র চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারও গত ২৭ সেপ্টেম্বর, ২০২৩ উদযাপনে নানা কর্মসূচী মধ্যে দিয়ে পালিত হয়।
কর্মসূচীর মধ্যে 'জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা' ঘোষিত বিশ্বব্যাপী উদযাপনে "পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ" প্রতিপাদ্য বিষয়ে "বিশ্ব পর্যটন দিবস" আয়োজনে ঐদিন বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর ফুসফুস খ্যাত সিআরবি শিরীষতলা'র মুক্তমঞ্চে "কবিতা আবৃত্তি, পরিবেশ প্রকৃতি রক্ষায় আলোচনা সভা, উন্মুক্ত শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ও বর্ণাঢ্য শোভাযাত্রা' অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজম অব প্রজন্ম চট্টগ্রাম'র অন্যতম উপদেষ্টা, দেশবরেণ্য পরিবেশ ও প্রকৃতিবিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. ইদ্রিস আলীর সভাপতিত্বে সংগঠনের প্রধান নির্বাহী চৌধুরী জসীমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লায়ন মো. দিদারুল আলম চৌধুরী।
এতে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতার প্রধান বিচারক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটিউটের সাবেক পরিচালক ও ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ভাস্কর প্রণব মিত্র চৌধুরী, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব সাংবাদিক মো. কামাল উদ্দিন, বাংলাদেশ পর্যটন করপোরেশন-চট্টগ্রামের হোটেল সৈকতের ম্যানেজার মো. সরওয়ার উদ্দিন, চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার মো. হাবিবুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশবন ও ভোজন বাড়ি রেস্তোরাঁর ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসাইন রাসেল, জয় বাংলা পরিষদ চট্টগ্রামের আহবায়ক মোহাম্মদ আখতারুজ্জামান, সংগঠক সাংবাদিক স ম জিয়াউর রহমান, মুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'র চেয়ারম্যান ফয়সাল মুন এবং নাগরিক ফোরামের সদস্যবৃন্দ।