- - -

বিশ্ব গনমাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার দলিল

Print News

বিশ্ব গনমাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার দলিল

 

মার্কিন যুক্তরাষ্ট্রের Defense Intelligence Agency- Spot Report
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে De- fense Intelligence Agency-র ২৬ মার্চ তারিখের DIA Spot Report-43 ১নং অনুচ্ছেদের অংশবিশেষ : Pakistan was thrust into civil war today when Sk. Mujibur Rahman proclaimed the East wing of the two part country to be “The sovereign independent people’s Republic of Bangladesh.”
[স্বাধীনতার ঘোষক, ঘোষণা ও তথ্য-উপাত্ত/ অধ্যাপক কাজী সামার রহমান, ২/৪/২০১০, দৈনিক আজাদী।]

The New York Times-এর সংবাদ
১৯৭১ সালের ২৭ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে The New York Times প্রকাশ করেঃ The Pakistan radio announced today that Sheikh Mujibur Rahman, the nationalist Leader of East Pakistan, had been arrested only hours after he had proclaimed his region independent and after open rebellion was reported in several cities in the East […]
The 51-years-old leader of the Awami League, the dominant party in the East, was arrested as the West Pakistan-dominated army sought to reassert control in the East. [স্বাধীনতার ঘোষণা/নাসিরুদ্দিন চৌধুরী]

The Daily Times- এর সংবাদ
১৯৭১ সালের ২৭মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে The Daily Times প্রকাশ করে : Sheikh Mujibur Rahman, the Acknowledged leader of Bengali nationalism responded heroically to the Pakistan Army’s Intervention with a call for resistance and Declaration of Independence. There is a good evidence that most members of the Bengali regiments will accept his orders. Shortly before his arrest Mujib had issued a proclamation to his people, which informed them: You are citizens of a free country. Today the West Pakistan’s Military is engaged in genocide in Bangladesh. Our struggle is most rewarding, certain is victory. Allah is with us. The world public opinion is with us. Joy Bangla victory of Bengal. [প্রাগুক্ত]।

The Press Trust of India-র সংবাদ
১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে The Press Trust of India প্রকাশ করে : Sheikh Mujibur Rahman tonight proclaimed East Pakistan the Sovereign independent people’s Republic of Bangladesh, according to a clandestine radio report monitored near the East Pakistan. [প্রাগুক্ত]

The Guardian- এর সংবাদ
১৯৭১ সালের ২৭ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘােষণাকে কেন্দ্র করে The Guardian প্রকাশ করে : Shortly before his arrest, Mujib had issued a proclamation to his people, which informed them : you are citizens of a free country. [প্রাগুক্ত]

Statesment-এর সংবাদ
১৯৭১ সালের ২৭ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘােষণাকে কেন্দ্র করে দিল্লীর Statesment প্রকাশ করে : Bangladesh declares freedom : Rahman’s step follow’s Army crackdown. [স্বাধীনতার ঘোষণা: ধানমন্ডি থেকে বাংলাদেশ/ ডা, মাহফুজুর রহমান, বলাকা, ২০১৩]

বি বি সি, এন ডি পি প্রভৃতির সংবাদ
১৯৭১ সালের ২৬ মার্চ রাত ৯টা ৭ মিনিটে বি বি সি, এন ডি পি ও পিটি আই বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার সংবাদ প্রচার করে। ২৬ মার্চ রাত ৮টা ২১ মিনিটে ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া সংবাদ দেয় : স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছেন [প্রাগুক্ত]।

সূত্রঃ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষনার দুর্লভ দলিল, শামসুল আরেফিন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa