বিশ্বজয়ী গুকেশের সাফল্যে উচ্ছ্বসিত মোদি
কনিষ্ঠতম হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে গুকেশকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) চিনা দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ। তারপরেই ভিশির প্রতিক্রিয়া, গুকেশের জয়ে তিনি উচ্ছ্বসিত। লিরেনের বিরুদ্ধে যেভাবে খেলেছেন তরুণ দাবাড়ু, লড়াই কঠিন হলেও যেভাবে মাথা ঠান্ডা রেখে পাল্টা চালে মাত করেছেন প্রতিপক্ষকে, তাতে গুকেশকে কুর্নিশ জানিয়েছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। আনন্দের মতে, " কেবল দাবা খেলা নয়, চাপের মুখে গুকেশের আচরণ আর শরীরী ভাষা ও অসাধারণ। যথেষ্ট প্রশংসা প্রাপ্য ওর।" চলিত বছরে দাবার দুনিয়ায় ইতিহাস গড়েছে ভারত। তরুণ তুর্কিদের একজনের মাথায় বিশ্ব সেরার তাজ। ভারতীয় দাবার এমন সাফল্য সত্যিই গর্ব করার বিষয়। অপরদিকে, গুকেশের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক সাফল্যের জন্য এক্স হ্যান্ডেলে তরুণ দাবাড়ুকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। গৌতম আদানি থেকে শুরু করে এমকে স্ট্যালিন, এন চন্দ্রবাবু নাইডু, জগমোহন রেড্ডি দাবার নতুন চ্যাম্পিয়নকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই।