- - -

বিশিষ্ট সমাজসেবী সুগত বড়ুয়া আর নেই : কাল অন্তোস্টিক্রিয়া

Print News

বিশিষ্ট সমাজসেবী সুগত বড়ুয়া আর নেই : কাল অন্তোস্টিক্রিয়া

 

ফটিকছড়ি উপজেলাধীন বৌদ্ধ পল্লি ভূজপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের প্রয়াত যামিনী বড়ুয়ার (জ্ঞানপ্রিয় থেরো) সন্তান, বিশিষ্ট সমাজসেবক শান্তি সিএমসিএস লিমিটেডের চেয়ারম্যান রনজিত বড়ুয়ার ব্রহ্ম্যতুল্য পিতা সুগত বড়ুয়া আজ ২৩ জুন সোমবার বিকেল ৫টায় নগরের ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স ছিল ৯৪ বৎসর।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে- লিটন বড়ুয়া, বিধান বড়ুযা ও লায়ন রণজিৎ বড়ুয়া এবং ৩ মেয়ে ঊষা বড়ুয়া, বিনা বড়ুয়া ও মিনা বড়ুয়াসহ অসংখ্য নাতি – নাতনি জ্ঞাতি পরিজন রেখে যান।

আগামীকাল ২৪ জুন মঙ্গলবার তার শেষকৃত্য অনুষ্ঠান দুপুর ২টায় নিজ গ্রামের বাড়ি ভূজপুরের হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারের অনিত্য সভা অনুষ্ঠিত হবে।

সকল জ্ঞাতি স্বজন আত্মীয় পরিজনকে শেষ দর্শন করে পারলৌকিক সদগতি সুখ শান্তি কামনায় পুণ্যদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa