- - -

বিশিষ্ট সমাজসেবী ও ধর্মানুরাগী শিবু প্রসাদ চৌধুরীর মৃত্যু : অনিত্য সভা অনুষ্ঠিত

Print News

বিশিষ্ট সমাজসেবী ও ধর্মানুরাগী শিবু প্রসাদ চৌধুরীর মৃত্যু : অনিত্য সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের শীতাকুণ্ড উপজেলাধীন পান্থশালা গ্রামের বিশিষ্ট সমাজসেবক, মহাজন বাড়ির প্রয়াত প্রমোদ রঞ্জন চৌধুরী ও সুখী রাণী বড়ুয়ার জৈষ্ঠ্য সন্তান এবং মহামুনি পাহাড়তলী গ্রামের সুমেধ প্রসাদ বড়ুয়া ও গীতা বড়ুয়ার জামাতা সুমি বড়ুয়ার স্বামী, ইস্পাহানি গ্রুপের অবসরপ্রাপ্ত জিএম শিবু প্রসাদ চৌধুরী আজ ১৬ জুন সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৪ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের গর্বিত জনক ছিলেন। তার ছেলে অরিজিৎ চৌধুরী অমি ব্র্যাক ব্যাংকে কর্মরত ও মেয়ে অঙ্কিতা জয়ী বর্তমান কানাডা প্রবাসী।
১ম অনিত্য সভা আজ সন্ধ্যায় নগরের শতাব্দীকালের প্রাচীনতম পুন্যস্থান চট্টগ্রাম বৌদ্ধ বিহারে (সাংঘিক) অনুষ্ঠিত হয়।
আগামীকাল ১৭ জুন মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলার নিজ বাড়ির বিহারে অনিত্য সভা অনুষ্ঠিত হবে দুপুর দুইটায়। এ অনিত্য সভায় সকল জ্ঞাতি স্বজন ও আত্মীয়-স্বজনকে অনিত্য সভায় এসে শেষ দর্শন করে পুণ্যদান দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa