বিশিষ্ট সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা
প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া’র শোকসভা ২৩ সেপ্টেম্বর
আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের আয়োজনে বীর চট্টগ্রামের কৃতী সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও শিক্ষক, দেশবরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত গুণীজন, বিশ্ববরেণ্য বৌদ্ধ-মনীষী ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার মৃত্যুতে শোকসভা আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, বিকেল ৪টায়, নগরীর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হবে।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন স্হানীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বরেণ্য বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট জন আলোচনায় অংশগ্রহণ করবেন।
উক্ত নাগরিক শোকসভায় সকলকে এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের চেয়ারম্যান জে বি এস আনন্দবোধি ভিক্ষু, শোকসভা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, মহাসচিব স ম জিয়াউর রহমান ও সমন্বয়ক রতন বড়ুয়া বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উক্ত নাগরিক শোকসভায় প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার মৃত্যুতে বিশেষ স্মারকগ্রন্থ ‘আলোকিত বিকিরণ’ প্রকাশিত হবে। উক্ত স্মারকগ্রন্থে প্রবন্ধ-নিবন্ধ ও স্মৃতিচারণমূলক লেখা আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে newsdigital24@gmail.com অথবা ০১৭৪৯-০৫৪৪২৪ ও ০১৮২৭-২৭৫৬৫৩-এর হোয়াটসঅ্যাপ-এ পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও শোক সভায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত বৌদ্ধ শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থী সম্মাননা দেওয়া হবে।
প্লিজ আমাদের শ্রদ্ধেয় ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া কে নিয়ে একটি লেখা চাচ্ছি আপনার কাছে। আপনার আন্তরিক সহযোগিতা চাই।