- - -

বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদি 

Print News

বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদি

 

 

ভারতের গুজরাটের আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং স্থল পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সরেজমিনে গিয়ে আহতদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ জুন) সকালে বিমানের একমাত্র ব‍্যক্তিসহ ভবন ভেঙে পড়ে আহতদের সঙ্গে দেখা করার পর আমেদাবাদ সিভিল হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছেন মোদি। সে সময় অত‍্যন্ত ধীর গতিতে হাঁটছিলেন। চোখ ছিল সর্বদা মাটির দিকে। সূত্রের খবর, হাসপাতাল থেকে বেরোনোর সময় তিনি কান্নাভেজা চোখ মুছছিলেন। তিনি যে কতটা মূহ‍্যমান তা স্পষ্ট। ২৪২ জনের মধ‍্যে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানের ২৪১ জনই মারা যান। কোনওভাবে বেঁচে যান বিশ্বাস কুমার রমেশ (৪০)। এদিন সকালে অবিশ্বাস্যভাবে বেঁচে যাওয়া ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী মোদি। হাসপাতালের বিছানায় শুয়েই আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বাস কুমার। বৃহস্পতিবার (১২ জুন) তাঁর সঙ্গে দেখা করে কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa