- - -

বিপর্যস্ত ভারতের অরুণাচল, জলের তোড়ে ভেসে গেল উদ্ধারকারীদের নৌকা ও, মৃত ৩

Print News

বিপর্যস্ত ভারতের অরুণাচল, জলের তোড়ে ভেসে গেল উদ্ধারকারীদের নৌকা ও, মৃত ৩

 

অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের অরুণাচল প্রদেশ। লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের একাধিক এলাকা প্লাবিত। এর সঙ্গে বিপদ বাড়িয়েছে ভূমিধস। এর জেরে একাধিক জেলায় যোগাযোগ বিচ্ছিন্ন। সোমবার (২৯ জুন) উদ্ধার অভিযানের সময়ে একটি উদ্ধারকারী নৌকা স্রোতে ভেসে যাওয়ায় অন্তত ৯ জন নিখোঁজ হয়েছেন বলে সূত্রের খবর। একই সঙ্গে রাজ্যের কেয়ি পাইয়র জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩। প্রশাসনের তথ্য অনুযায়ী, উদ্ধার কাজে গিয়ে ভেসে যাওয়া নৌকায় স্থানীয় প্রশাসনিক প্রতিনিধি ও ছিলেন। উদ্ধারকারী দল বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের সরিয়ে আনার কাজ করছিল। সেই সময়ে প্রবল স্রোতের মধ্যে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যায়। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। এর আগেই অরুণাচলের একাধিক এলাকায় টানা বর্ষণ ও মেঘ ভাঙা বৃষ্টিতে আকস্মিক বন্যা এবং ভূমিধস দেখা দেয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেয়ি পাইয়র জেলা। সেখানে গত কয়েকদিনে একাধিক মানুষ নিখোঁজ হন এবং ধাপে ধাপে মৃতের সংখ্যাও বাড়তে থাকে।  পরে উদ্ধারকারী দল আরও একটি দেহ উদ্ধার করলে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৩ এ পৌঁছায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং এবং লেপারাডা জেলা। প্রশাসনের তথ্য অনুযায়ী, শুধু ইস্ট সিয়াং জেলাতেই অন্তত ৯টি গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাপক ভূমিধস ও কাঁদার স্রোতের কারণে পাসিঘাটকে পাঙ্গিন, মারিয়াং- ইংকিয়ং এবং মেবো- দাম্বুক- বোমজিরের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বর্তমানে বন্ধ। প্রশাসনের তর

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa