বিদ্যানিকেতন ইনস্টিটিউটের ৪ শতাধিক শিক্ষার্থী পুরস্কৃত
বিদ্যানিকেতন ইনস্টিটিউট ও বিদ্যানিকেতন সাহিত্য পরিষদের আয়োজনে ও পৃষ্ঠপোষকতায় ‘প্রতিভার খোঁজে সাধারণ জ্ঞান’ পরীক্ষা-২০২৪ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৭ এপ্রিল শনিবার নগরীর সমাদর কমিউনিটি সেন্টারে দিন ব্যাপি দুই পর্বে অনুষ্ঠানের মাধ্যমে ৪ শতাধিক ছাত্র-ছাত্রীকে সনদ ও পুরস্কার প্রদান সম্পন্ন হয়। এতে প্রথম পর্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মো. জসীম উদ্দিন চৌধুরী। ‘প্রতিভার খোঁজে সাধারণ জ্ঞান’ পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ রতন দাশগুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন তাহের মঞ্জুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের চীফ মেডিকেল অফিসার ডা. লিপি ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ শিবু প্রসাদ চৌধুরী, মোরা পত্র লেখক সমাজের সভাপতি সজল দাশ, শিক্ষিকা রঞ্জনা পাল, শিক্ষিকা কামরুননেছা লক্ষ্মি, তৃষ্ণা দাশ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজীর দেউড়ী বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রুমা বড়ুয়া। ১ম পর্ব শেষে মধ্যাহ্ন বিরতি। ২য় পর্ব শুরু হয় বিকেল ৩ টায়। অনুষ্ঠান পরিচালনা করেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে প্রভাষক ডা. মউ দত্ত। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রতন দাশগুপ্ত।
সিনিয়র শিক্ষিকা রুমা বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন চট্টগ্রাম জজ কোটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী অ্যাডভোকেট নিলু কান্তি দাশ। প্রধান আলোচক ছিলেন সাবেক ব্যাংকার লায়ন দুলাল কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র শিক্ষিকা সারা চাকমা, শর্মিলা মজুমদার, মিতালী সেন, গৌতম দাশ প্রমুখ।
বক্তারা বলেন, ‘প্রতিভার খোঁজে সাধারণ জ্ঞান’ হলো পুঁতিগত বিদ্যার পাশাপাশি বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে অজানাকে জানা, যে শিক্ষার মাধ্যমে যে কোন ইন্টারভিউতে উত্তর দিতে দ্বিধাবোধ করতে হবে না। বাস্তব শিক্ষামুখী জ্ঞান অর্জন।
আলোচনা সভাশেষে দুই পর্বে ৪ শতাধিক ছাত্র-ছাত্রীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।