বিজেপি আসামকে অনুপ্রবেশকারী মুক্ত করবেঃ অমিত শাহ
অনুপ্রবেশকারীদের একে একে শনাক্ত করা হবে এবং আসামকে অনুপ্রবেশকারী মুক্ত করা হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, প্রতিটি অবৈধ অনুপ্রবেশকারীকে শনাক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারী ) ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছাড় জেলার নাথানপুরে ৬, ৮৩৯ কোটি টাকার ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম -২ (ভিভিপি ২) প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, আগামী বছর বিধানসভা নির্বাচনের পর বিজেপি পুণরায় ক্ষমতায় এলে আসামকে অনুপ্রবেশকারী মুক্ত করাই হবে দলের প্রথম কাজ। ২০২৬ সালে আবার ও ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি জানান, শুধু অবৈধ অনুপ্রবেশ বন্ধ করাই নয়, বর্তমানে রাজ্যে অবস্থানরত অবৈধ অনুপ্রবেশকারীদের ও বিতাড়িত করা হবে।