- - -

বিজেপির জয়জয়কারঃ পশ্চিমবঙ্গ সহ তিনরাজ্যের সাফল্যে উচ্ছ্বসিত ত্রিপুরা 

Print News

বিজেপির জয়জয়কারঃ পশ্চিমবঙ্গ সহ তিনরাজ্যের সাফল্যে উচ্ছ্বসিত ত্রিপুরা

 

পশ্চিমবঙ্গ, আসাম এবং পদুচেরির বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অভাবনীয় সাফল্যে ত্রিপুরার রাজনৈতিক মহলে খুশির হাওয়া বয়ে যাচ্ছে। এই বিজয় উদযাপনে সোমবার (৪ মে) আগরতলা শহরে এক বিশাল বিজয় মিছিল বের করা হয়। সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা এই ্জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমূলক কাজের ফল হিসেবে বর্ণনা করে জনগনকে অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর মতে  এই ফলাফল প্রমাণ করে যে, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের মানুষ তৄণমূলের শাসন মুক্ত হয়ে মোদিজির নেতৃত্বের পূর্ণ আস্থা রেখেছেন। মূলত তৃণমূল স্তরের মানুষের সমর্থণ এবং মোদিজির নেতৃত্বের প্রতি বিশ্বাসের কারণেই এই জয় অর্জিত হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa