বিজেপিকে ভোট দিন, সব অনুপ্রবেশকারীকে তাড়াবঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
আরও ৫ বছরের জন্য ক্ষমতায় পেরালে সব অনুপ্রবেশকারীকে তাড়াবে বিজেপি। আসামে এসে হুকার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার (২৯ ডিসেম্বর ) আসামের নগাঁওয়ে নব্য বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রীমন্ত শংকর দেবের জন্মস্থান পুন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে শাহ বলেন, শ্রীমন্ত শংকর দেবের জন্মস্থান ও জবর দখল করে নিয়েছিল অনুপ্রবেশকারীরা। আমরা খালি করিয়েছি। তারপরই শ্রীমন্ত শংকর দেবের এই জন্মস্থান পুণ নির্মাণ করা হল। শুধু এই এলাকাই নয়, রাজ্যের আরও এক লক্ষ বিঘা জমি থেকে অনুপ্রবেশকারীদের উৎখাত করা হয়েছে। কংগ্রেসই ওদের ওখানে এনে রেখেছিল। কারণ ওরা কংগ্রেসকে ভোট দেয়। ওরা কংগ্রেসের ভোট ব্যাংক। বিজেপিকে আরও ৫ বছরের জন্য রাজ্যে ক্ষমতায় আনার আহবান জানান অমিত শাহ। বলেন, " বিজেপিকে ভোট দিন। সব অনুপ্রবেশকারীকে তাড়াব। শুধু আসাম থেকেই নয়, গোটা দেশ থেকে। আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাতে চাই। ওঁর সরকারই অনুপ্রবেশকারীদের দখল করা জমি উদ্ধার করেছে। অনুপ্রবেশে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়। আসামের সংস্কৃতি ও নষ্ট হয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য। একমাত্র বিজেপিই পারে অনুপ্রবেশ ঠেকাতে। "