বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা
চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের পরিচিতি সভা ১৮ জানুয়ারি রাত ৮ ঘটিকার সময় হালিশহর শান্তিবাগ এলাকায় সংগঠনের সভাপতি হাসিবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহম্মদ বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার, বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ সম্পাদক, মুহম্মদ সাবের আহমদ, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভানেত্রী শাহনেওয়াজ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের শিক্ষা ও গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ জহুর, হালিশহর থানা শ্রমিকদের সাবেক সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন, চট্টগ্রাম মহানগর যুব শ্রমিক কমিটির নেত্রী নুসরাত, নির্মাণ শ্রমিক দলের নেতা মোঃ হোসেন, মোঃ শাহ আলম। আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ, সহ-সভাপতি কবির হোসেন মোঃ পারভেজ সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার রক্ষা করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে হবে। তাই শ্রমজীবি মানুষেরা নিজের জীবন বাজি রেখে অতীতে যেভাবে সংগ্রাম করেছে আগামী নির্বাচনেও কোন পরাশক্তির কাছে মাথা নত না করে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করতে হবে এবং ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কারণ ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাদের চক্রান্ত বহুরূপ ধারণ করছে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠ ছাড়া যাবেনা। এই লড়াই গণতন্ত্রের লড়াই, স্বাধীনতার লড়াই, এ লড়াই বিজয়ের লড়াই। শহীদ জিয়ার গড়া দল খালেদা জিয়ার নেতৃত্ব দেওয়া তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ফ্যাসিস্ট রিজিম স্বৈরাচারের হাত থেকে মুক্ত হওয়া গণতন্ত্র ও ভোটের অধিকার সু প্রতিষ্ঠিত করার মাধ্যমে চট্টগ্রাম ১০ আসনে সৎ, যোগ্য ও মেধাবী, ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমানকে বিজয় করতে হবে। তার পাশাপাশি ১১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ চট্টগ্রামের সকলকে ভোটের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে। চক্রান্তকারীদের কালো হাত ভেঙ্গে দিতে হবে। বুলেটের এর চেয়ে শক্তিশালী ব্যালেট- সে প্রমাণ অতীতে হয়েছে এবং আগামী ১২ তারিখেও হবে ইনশাল্লাহ। চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের নব কমিটির সফলতা কামনা করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। প্রধান বক্তা কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, দেশের মাটি ও মানুষের রাজনীতির সাথে সম্পৃক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ দল কোন পরাশক্তির আনুগত্য নয়। আমাদের নেত্রী খালেদা জিয়া কারো কাছে আপস করে নাই। আমরা সেই দলের কর্মী। আমাদের নেত্রী যে কথা বলে গিয়েছেন, দেশের বাহিরে কোন ঠিকানা নেই, এই দেশে আমার জন্ম, মৃত্যু। আল্লাহ সেই আশা পূর্ণ করেছেন। পৃথিবীর সব মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিন্তু মৃত্যুকালে সবাই যথাযোগ্য সম্মান অর্জন করতে পারে না। বেগম খালেদা জিয়ার মতন এরকম সম্মানী ব্যক্তি খুব কমই চোখে পড়ে। তিনি একজন সর্ব বৃহত্তর সম্মানের অধিকারী ছিলেন। তাই তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের শ্রমিক দল চট্টগ্রামসহ সারাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের মার্কায় ভোট দিয়ে শ্রমিকদের অধিকার ৩১ দফা বাস্তবায়নের রূপান্তর করতে হবে। সুরা ফাতেহা, সুরা এখলাস পাঠ করে দুরুদে মোস্তফাসহ মুনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
সংবাদ প্রেরক
স্বাক্ষরিত
মোহাম্মদ রফিকুল ইসলাম
দপ্তর সম্পাদক
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল
মোবাইল: ০১৬১৮০২৬২৪২