বিএনপি ইতিহাস , বিপুল ভোটে জয়ী হলেন হবিগঞ্জের ৪ টি আসনে সংসদ সদস্য নির্বাচিত ড.রেজা কিবরিয়া - ১ , ডাঃ সাখাওয়াত হাসান জীবন -২ , জিকে গউছ - ৩, শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল-৪
ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে হবিগঞ্জের ৪ টি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি । ইতিহাসে এই প্রথম হবিগঞ্জ জেলায় সব-কটি সংসদীয় আসনে বিজয়ী হলো । বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষিত চুরান্ত ফলাফল ৪ টি আসনে তথ্য জানা যায়। হবিগঞ্জ -১ ( নবীগঞ্জ - বাহুবল) আসনে সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের মাওলানা সিরাজুল ইসলাম ( রিকশা) পেয়েছে ৫৬ হাজার ১৩২ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া (ঘোড়া) পেয়েছে ৩৪ হাজার ৬৩৭ ভোট। ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা (চেয়ার) পেয়েছে ৫ হাজার ২৭২ ভোট এবং বাসদের কাজী তোফায়েল আহমেদ ( মোটরগাড়ি) পেয়েছে ৬৪৪ ভোট। এ আসনে ৪ লাখ ৬৬ হাজার ৯২১ ভোটারের মধ্যে ৫ জন প্রতিদ্বন্দ্বীতা প্রার্থী ছিলেন । ভোট পেয়েছে ২ লাখ ১৫ হাজার ১৭৭ ভোট । যা মোট ভোটের ৪৬.০৮ শতাংশ। হবিগঞ্জ - ২ ( বানিয়াচং - আজমিরীগঞ্জ) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হোসেন জীবন ধানের শীষ প্রতীকে ১লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আব্দুল বাছিত আজাদ (দেয়ালঘড়ি) পেয়েছে ৬৫ হাজার ৭৬২ ভোট। অন্যান্যদের মধ্যে আফছার আহমেদ (ফুটবল) পেয়েছে ১ হাজার ৮৪৩ ভোট , লোকমান আহমদ তালুকদার (মই) পেয়েছে ৪৪৮ ভোট এবং আব্দুল মুক্তাদির চৌধুরী ( লাঙ্গল) পেয়েছে ৯৪১ ভোট। ৩ লাখ ৯৪ হাজার ৭৫৯ ভোটারের মধ্যে এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ভোট পড়েছে ২ লাখ ৯৭৫। যা মোট ভোটের ৫০.৯১ শতাংশ। হবিগঞ্জ - ৩ ( সদর - লাখাই - শায়েস্তাগঞ্জ) বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব জি কে গউছ ধানের শীষ প্রতীকে ১লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলের জোটের কাজী মহসিন আহমেদ (দাঁড়িপাল্লা) পেয়েছে।৪৫ হাজার ৫৬৮ ভোট। ইসলামিক ফ্রন্টের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ সরওয়ার (মোমবাতি) পেয়েছে ১৪ হাজার ১৩৩ ভোট । ইসলামী আন্দোলনের মহিব উদ্দিন আহমেদ সোহেল ( হাতপাখা) পেয়েছে ৫ হাজার ৪৪৩ ভোট। জাতীয় পার্টি জেলা সহ-সভাপতি আব্দুল মুমিন চৌধুরী (লাঙ্গল) পেয়েছে ১ হাজার ২৫৯ ভোট এবং বাসদের শাহী নুর রহমান (ছড়ি)পেয়েছে ১৩২ ভোট । ৪ লাখ ১৯ হাজার ৫৭২ ভোটারের মধ্যে এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ভোট পড়েছে ২ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট । যা মোট ভোটের ৫১.১২ শতাংশ । হবিগঞ্জ - ৪ ( চুনারুঘাট - মাধবপুর।) জেলা বিএনপি সাবেক সভাপতি, শিল্পপতি , সমাজ সেবক ও দান বীর আলহাজ্ব এস এম ফয়সল ( সৈয়দ মোঃ ফয়সল) ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়েছেন কিন্তু হবিগঞ্জের ৪ টি আসনের প্রার্থী মধ্যে তিনি বিপুল ভোটে চমক দেখিয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের নেতা মাওলানা মোঃ গিয়াস উদ্দিন তাহেরী ( মোমবাতি) পেয়েছে ৮৪ হাজার ৩২৩ ভোট । অন্যান্যদের মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের (দেওয়াল ঘড়ি) পেয়েছে ২৬ হাজার ৪৪৬ ভোট। মু. রেজাউল মোস্তফা (আপেল) পেয়েছে ৪৮৪ ভোট , শাহ মোঃ আল আমিন (হারিকেন) পেয়েছে ৫৩৬ ভোট , এডভোকেট মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) পেয়েছে ৬৫২ ভোট এবং সালেহ আহমদ সাজন (ফুটবল) পেয়েছে ৬১৯ ভোট। ৫ লাখ ৫২ হাজার ৭১১ ভোটের মধ্যে এ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন । মোট ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৯৭ টি। যা মোট ভোটারের ৫৬.১০ শতাংশ । তবে জেলার ৪ টি আসনে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে ।