বিএনপির মত বিনিময় সভা
রবিবার বিকালে জুলফিকার আলীর সভাপতিত্বে কুশাডাংগা প্রাইমারী স্কুলে ৩নং পান্তাপাড়া ইউনিয়ন বিএনপি এবং ৪নং স্বরূপপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দুঃখ-কষ্ট মনোযোগ সহকারে শুনে। তারা জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থানসহ নানা বিষয়ে আলোচনা করেন।
বক্তারা আশ্বাস দেন যে, জনগণের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা আরও বলেন, জনগণের পাশে থেকে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। অনুস্ঠানে বক্তব্য রাখেন মেহেদী হাসান রনি,দবির উদ্দিন বিশ্বাস, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।