বাহোপ চট্টগ্রাম জেলা আয়োজিত হোমিওপ্যাথিক ঔষধ “ক্যালকেরিয়া ফসফরিকাম” বিষয়ক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত
গত ১৪ জুন ২০২৪ শুক্রবার বাহোপ চট্টগ্রাম জেলা আয়োজিত হোমিওপ্যাথিক ঔষধ “ক্যালকেরিয়া ফসফরিকাম” বিষয়ক বিজ্ঞান সেমিনার বাহোপ জেলা কমিটির উপদেষ্টা অধ্যক্ষ ডা. পিসি সাহা’র সভাপতিত্বে চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার উপদেষ্টা ডা. মৃদুল কান্তি দে। আজকের প্রবন্ধকার ছিলেন জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ডা. মুহাম্মদ আনোয়ারুল ইসলাম। জেলা শাখার প্রচার সম্পাদক ডা. মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রবন্ধের উপর আরো আলোচনা করেন ডা. অমিতা দেবী, ডা. ফারজানা বাহার, ডা. মোঃ মুসা, ডা. সায়মাতুল জান্নাত, ডা. মৃনাল কান্তি নাথ, মোঃ মামুনুর রশীদ, খুরশিদা আক্তার প্রমুখ। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় সেমিনার সমাপ্ত করেন।