- - -

বালিয়াডাঙ্গীতে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার 

Print News

বালিয়াডাঙ্গীতে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কাঁঠাল গাছ থেকে মেধা রাণী নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। আজ (২৫ ফেব্রুয়ারি) রবিবার বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী উওরডাঙ্গাপাড়া গ্ৰ্যম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মেধা রাণী এই গ্ৰ্যামের চিম্বু চন্দ্র সিংহ এর স্ত্রী মেধা রাণী তিন সন্তানের জননী ছিলেন । স্থানীয় ইউপি সদস্য আকুল কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন নিহত মেধা রাণী মেয়ের বাড়ি থেকে ফেরার পর শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ছোট মেয়েকে নিয়ে ঘুমিয়ে পরেন। পরে স্বামী আর একটি ঘরে ঘুমিয়ে পরেন রাতে হঠাৎ তার মেয়ে মাকে দেখতে না পেয়ে বাবাকে জানান। অনেক খুঁজা খুঁজির পর পরেরদিন স্থানীয় লোকজন বাড়ির পাশে কাঁঠাল গাছে মৃত্যুদহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মেধা রাণী ভারসাম্যহীন রোগে ভুগছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে অভিমান করে আত্মহত্যা করে মেধা রাণী । লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa