বারুইপুর পূর্ব বিধানসভার শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি এর পক্ষ থেকে ধোষা চন্দশ্বর অঞ্চলের সামাজিক সুরক্ষার ফরম বিধায়কের হাতে জমা
বারুইপুর পূর্ব বিধানসভার শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি এর পক্ষ থেকে ধোষা চন্দশ্বর অঞ্চলের আই এন টি টি ইউ সি এর সভাপতি মুন্নফ শেখের সহযোগিতায় ঐকান্তিক প্রচেষ্টায়, ও উদ্দেগ্যে, আই এন টি টি ইউ সি ব্লক সভাপতি সোমনাথ পাল এর সহযোগিতায় বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার ও দক্ষিণ ২৪পরগনার জেলার আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মন্ডল সহ বিশিষ্ট নেতৃত্বের উপস্থিতে বিশেষ অধিবেশন ক্যাম্প ধোসা চন্দনেশ্বর পঞ্চায়েতের ধোষার কমিউনিটি হলে অনুষ্টিত হয়। এই সভায়
সামাজি সুরক্ষা যোজনা ফরম প্রথম বিধায়কের হাত দিয়ে জমা নেওয়া হয় । উপচে পড়া ভিড় লক্ষ্য পাওয়া গেছে জনসাধারণের। ধোষা চন্দনেশ্বর অঞ্চলের আই এন টি টি ইউ সি এর সভাপতি মুন্নাফ শেখ সংগঠনের পক্ষ থেকে জানালেন , শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি প্রাপকদের হাতে পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। তিনি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী গরীব মানুষের পাশে সদাসর্বদা আছে এবং সর্বদা থাকবে। মাননীয়া মুখ্যমন্ত্রী কে অসংখ্য ধন্যাবাদ জানাই ধোষাহাট আই এন টি টি ইউ সি এর পক্ষথেকে।
বক্তব্য রাখতে গিয়ে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার বলেন, রাজ্যের দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কল্যাণে একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে শ্রমজীবী মানুষের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, “কোনও মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। দ্রুত ও সঠিকভাবে পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
সভায় উপস্থিত শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়েও আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে যোগ্য ব্যক্তিদের সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য সহায়তা করা হবে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের পরিষেবা শিবির আয়োজনের আশ্বাস দেওয়া হয়।
স্থানীয় শ্রমিকদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। সংগঠনের দাবি, এই ধরনের বিশেষ ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও মজবুত হবে এবং সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও গতিশীল হবে।এদিনের সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মণ্ডল, বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার, আই এন টি টি ইউ সি এর ব্লক সভাপতি সোমনাথ পাল, ধোসা চন্দনেশ্বর অঞ্চলের আই এন টি টি ইউ সি এর সভাপতি মুন্নাফ শেখ, ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা সরদার,জেলা পরিষদের সদস্য তপন কুমার মণ্ডল, ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি সুব্রত মন্ডল, আই এন টি টি ইউ সি এর ব্লক সম্পাদক শ্রীকৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, জয়নগর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ ভবেশ রঞ্জন চক্রবর্তী, ধোসা অঞ্চলের কৃষক ও ক্ষেত মজুর সভার সভাপতি নাজির হোসেন, বারুইপুর পূর্ব বিধানসভার কৃষক ও ক্ষেতমজুর সভাপতি ওবাইদুল্লা শেখ, মাইনরিটি সেলের ইসমাইল মোল্লা সহ সংগঠনের নেতৃত্ব ও স্থানীয় কর্মীরা।