বাড়ির দরজায় মিললো কাফনে মোড়ানো লাশ,সাথে ৩ টি বোমা
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ধলইতলা গ্রামের গাজী মসিউর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
২৮ শে এপ্রিল রবিবার সকাল আনুমানিক ৫ :২০ মিনিটে গাজী মসিউর রহমান ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলতে গেলেই গেটের বাহির থেকে অন্য একটি তালা বদ্ধ দেখতে পায়, এবং গেটের বাহিরে তাকাতেই দেখতে পায় কাফনে মোড়ানো পড়ে থাকা একটি শিশুর লাশ ও তিনটি বোমা।
এই দৃশ্য দেখে মশিউর রহমান আতঙ্কিত হয়ে ৯৯৯ ফোন করে প্রশাসনকে অবগত করেন এবং দ্রুত আইনের সহায়তা কামনা করেন। পরে লোহাগড়া থানার এস আই মোঃ সুমন ধলইতলা গ্রামের গ্রাম পুলিশকে ফোন করে দ্রুত ঘটনাস্থলে যেতে বলেন। গ্রাম পুলিশ মোঃ সেকেন্দার আলী দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং এস আই সুমনের নির্দেশে মশিউর রহমানের ঘরের তালা ভেঙ্গে পরিবারের সবাইকে উদ্ধার করেন।
এমন খবর পেয়ে এলাকাবাসী মশিউর রহমানের বাড়িতে ভীড় জমান। পরবর্তীতে এলাকা বাসীর সামনেই লাশের কাফনের কাপড় খুলতে বেরিয়ে আসে একটি পুতুল, কাফনের কাপড়ের উপরে লাল কালি দিয়ে লেখা ১ সংখ্যা। বোমার সরঞ্জাম খুলে পাওয়া যায় জর্দার কৌটায় বালি। তবে এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এবিষয়ে মশিউর রহমান বলেন.. গ্রামে তার কোনো শত্রু নেই, তবে এমন ঘটনায় আমি শিহরিত, আমাকে হয়তো কেউ এই সাদৃশ্য দিয়ে আতঙ্কিত করা বা প্রান নাশের হুমকি দিচ্ছে বলে মনে হয়। তাই তিনি দ্রুত আইনের আশ্রয় নিবেন বলে জানান।