বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফটিকছড়ি উপজেলা সংসদের অধিভুক্ত ১২২ তম গীতা বিদ্যাপীঠ কুতুবছড়ি চা বাগান শ্রী শ্রী দূর্গা মন্দির গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের শুভ উদ্ভোধন বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) কুতুবছড়ি চা বাগান শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে গীতা স্কুলের শিক্ষার্থীদের গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভার শুরু হয়। বাগীশিক ফটিকছড়ি সংসদের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক বাসব দেব এর সঞ্চালনায় ১ম পর্বে লেলাং ইউনিয়ন সংসদের সাঃ সম্পাদক রাজু ধর ও ২য় পর্বে চিত্তরঞ্জন নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি সুমন কুমার বণিক, মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন রণজিৎ বরণ দাশ, উদ্ভোধক ছিলেন উপজেলা সংসদের সহ সাংগঠনিক সম্পাদক অমর কুমার দে, প্রধান ধর্মীয় বক্তা ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সম্মানিত সাঃ সম্পাদক রুপক দে, আশীর্বাদক হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি মাষ্টার মানস চক্রবর্তী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সজল চক্রবর্তী, অমিত ভৌমিক (সৈকত), আকাশ চৌধুরী (নান্টু), বিভাষ ধর, সঞ্জয় ধর, রনজিত চক্রবর্তী, সঞ্জয় নাথ, বিকাশ দে, রাজিব নাথ, চন্দন দে, সমীর দে, আকাশ গোয়ালা, সেতু নাথ, লিটন ঘোষ, চন্দন দাস, সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা সংসদের সকল সদস্যবৃন্দ, কুতুবছড়ি চা বাগান পঞ্চায়েত কমিটি। স্বাগত বক্তব্য রাখেন একতাবন্ধন যুব সংগঠনের সভাপতি তরুণী রায়। আয়োজনে কুতুবছড়ি চা বাগান একতাবন্ধন যুব সংগঠন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।