বাগাতিপাড়ায় দোবিলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও স্মরণসভা অনুষ্ঠিত
নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের দোবিলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক বিদায় সংবর্ধনা ও প্রয়াত শিক্ষকদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই (রবিবার) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোবিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুবক্কর সিদ্দিক বাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তসলিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. হায়দার আলী, বাগাতিপাড়া থানা স্বেচ্ছাসেবক দল বিএনপির নেতা মো. জহুরুল হক জনি, ২নং জামনগর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তসলিম আলী, জামনগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. গোলাম রসুল, প্রাক্তন ছাত্র মো. জামিল হোসেন টনি, ডাবলু, আব্দুল, মিজানসহ আরও অনেকে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয় এবং প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে তোবারক বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।