- - -

বাগদাদীয়া খানকাহ শরীফের মাসিক মাহফিল অনুষ্ঠিত

Print News

বাগদাদীয়া খানকাহ শরীফের মাসিক মাহফিল অনুষ্ঠিত

 

আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্স পরিচালিত বাগদাদীয়া খানকাহ শরীফের আয়োজনে মাসিক মাহফিল আজ ৬ আগস্ট বুধবার বাদে মাগরিব থেকে নগরের চকবাজারের শাহ মঞ্জিলস্হ বাগদাদীয়া একাডেমি হলে পীরে ত্বরিকত আল্লামা শাহসূফি হযরত আব্দুল হালিম আল মাদানী ( ম জি আ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাসিক মাহফিলের আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল বারবী শরীফ, গেয়ারবী শরীফ, ছয় শরীফ, আলোচনা সভা, মিলাদ, জিকির, সালাতু সালাম ও বিশেষ মোনাজাত।

এসময় আলোচনায় অংশ নেন শেখ নজরুল ইসলাম মাহমুদ, এডভোকেট নাজমুল ইসলাম চৌধুরী, লায়ন মুহাম্মদ মাহতাবউদ্দিন, ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ ফজলুল হক, মোহাম্মদ নাছির উদ্দীন, মোহাম্মদ হায়দার আলী, মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব আলী, মোহাম্মদ নুরুদ্দীন , মুহাম্মদ ইব্রাহিম তানভীর প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনায় সভাপতির বক্তব্যে পীরে ত্বরিকত আল্লামা শাহসূফি আব্দুল হালিম আল মাদানী বলেন, রাসূল ( দ:) এর প্রেম ও আউলিয়ায়ে কেরামের প্রেম হচ্ছে আল্লাহ তায়ালার নৈকট্য লাভের পূর্ব শর্ত। সকল মুসলমানদের আগে মুমিন হতে হবে এবং মুমিনদের রাসূল ( দ:) প্রেমি হতে হবে। নয়তো সকল কিছু বৃথা হবে।
সবশেষে তাবরুক বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa