- - -

বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Print News

বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি
এ এম নাজিমুদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফি

অদ্য বাদে আসর ঘাটফরহাদবেগ আতর মসজিদে চট্টগ্রাম জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিএনপি’র কেন্দ্রীয় শ্রমিক বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিমুদ্দীনের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব হাফেজ মাওলানা শামসুল হুদা। এই সময় উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সহ সভাপতি হাফিজুল ইসলাম মজুমদার মিলন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক নেতা ফতেহ আলী বিভাগীয় শ্রমিক দলের সদস্য রবিউল ইসলাম ইসলাম, মোহাম্মদ দেলোয়ার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম, টেরিবাজার দোকান কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন, দর্জি শ্রমিক দলের সভাপতি আব্দুল মাবুদ, হালিশহর থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন জসিম, বাইন্ডিং শ্রমিক দলের নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ অলি, মোহাম্মদ জহির, মাহমুদ শাহজাহান, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ বাদশা, মোঃ শহীদ মোহাম্মদ এনামুল, মোহাম্মদ আলামিন মোঃ সুজন, মামা কবির, মোহাম্মদ একরাম, প্রমুখ। এ সময় মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন আমাদের প্রিয় নেতা আলহাজ্বএ এম নাজিম উদ্দিনকে অতি দ্রুত সুস্থকরে আমাদের মধ্যে ফিরে আসার তৌফিক দান করেন। এ সময় আরও মহান আল্লাহর দরবারে দোয়া করেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডঃ শাহাদাত হোসেনের সুস্থতা কামনা করেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ আল্লাহর রহমত নাযিলের জন্য দোয়া করেন। দেশের জন্য শান্তি শৃঙ্খলা ফিরে আসেন ষড়যন্ত্রের হাত থেকে দেশকে আল্লাহ রক্ষা করে। উপস্থিত সকলের মোনাজাতের মাধ্যমে আমিন আমিন বলে মুনাজাত শেষ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa