বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদকে অভিনন্দন
বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সকল সংসদ সদস্য এবং গঠিত মন্ত্রী পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট।
তারা বিশ্বাস করেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থার দিকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে। একই সঙ্গে আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত “রেইনবো নেশন” দর্শনের বাস্তবায়নের মাধ্যমে বৌদ্ধ সম্প্রদায়সহ সকল ধর্ম, জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট আগামীতেও জাতীয় ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।