বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের কেন্দ্রীয় পরিষদের ঈদ পুর্ণমিলনী ও পরিচিত সভা অনুষ্ঠিত
বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের প্রতিষ্ঠাতা দাদা হুজুর কিবলা ফান্দাউকী (রহঃ)এর প্রতিষ্ঠিত আত্মশুদ্ধি ও অরাজনৈতিক সংগঠন " বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলাম "এর কেন্দ্রীয় পরিষদের ঈদ পুর্ণমিলনী ও পরিচিত সভা ২০২৫ - ২৬ সেশন জন্য নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে ।
গত শনিবার ফান্দাউক দরবার শরীফে অস্থায়ী কার্যালয়ে দিন ব্যাপী উক্ত দরবার শরীফের বর্তমান পীর সাহেব মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী সভাপতিত্বে মুফতি নাজিম উদ্দিন মাছুমীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা বাহা উদ্দিন খোকন , পীরজাদা সৈয়দ বোরহান উদ্দিন রুম্মান সিরাজী, মাওলানা হাফেজ আব্দুর রহমান , খান্দুরা ইসলামীয় দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ইউনুস হামিদী, ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা রায়হান উদ্দিন , সহকারী শিক্ষক মাওলানা হামিদুর রহমান , কারী আবুল কালাম চৌধুরী , ইসলামপুর দাখিল মাদ্রাসার ইবেতেদায়ী প্রধান মাওলানা নুরুল ইসলাম । উক্ত ঈদ পূর্ণমিলনী ও পরিচিত সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফান্দাউক দরবার শরীফের মুখপাত্র সিনিয়র নায়েব পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইন, নায়েবে আমীর মুফতি রায়হান উদ্দিন চৌধুরী , বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মুফতি নাজিমুদ্দিন মাছুমী, যুগ্ম মহাসচিব মাওলানা হাফেজ সুফি আহমদ খান , মুফতি শাহ আলম মাছুমী , সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম জালালী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ মশিউর রহমান , প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি মুজাম্মিল হক মাছুমী, সহ প্রচার সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান শাহ মাছুমী, কোষাধ্যক্ষ মাওলানা সৈয়দ আশরাফ উদ্দিন শামীম , দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ রায়হানুল ইসলাম , গণসংযোগ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন আনসারী , সহকারী গণসংযোগ সম্পাদক মাওলানা হাফেজ নজরুল ইসলাম , শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কাজী আল- আমীন , ত্রাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন , আয়োজক বিষয়ক সম্পাদক হাফেজ ফয়েজ মোল্লা সানী , মাওলানা কারী হাফেজ আব্দুল কুদ্দুস প্রমূখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন , আল্লাহ ও তাঁর রাসুলের পূর্ণ অনুসরণে ইসলাম । তবে মুসলমানদের স্বার্থে সকল অইসলামিক কার্যক্রম দূরীভূত করে সমাজ ও রাষ্ট্রে একটি বৈপ্লবিক পরিবর্তনে কাজ করে যাচ্ছে " বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলাম "। এর পাশাপাশি ফান্দাউক দরবার শরীফের সকল তরিকত পন্থিদেরকে এই প্লাট ফর্মে আনতে ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলাম " সংগঠনটি। বাংলাদেশের ইসলাম প্রিয় অধিকাংশ মানুষ হক্কানি দরবার শরীফের প্রত্যেক মুরিদকে বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলামে কাজ করার আহবান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ । এছাড়া ও ধর্ম প্রাণ সাধারণ মুসলমানদের জন্য এই সংগঠন একটি মাইল ফলক হিসেবে কাজ করতে বদ্ধ পরিকর। অনুষ্ঠানে শেষে সংগঠনের কেন্দ্রীয় আমীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী হাতে ২০২৫ - ২০২৬ ইং সনের নতুন কমিটি সকল সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান। পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত ঘোষণা করা হয় । # প্রেস বার্তা প্রেরক , সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি , মোবাইল ঃ ০১৭১১- ১৫৯ ৪৪৭৷, তাং- ২৯/০৬/২০২৫ ইং । ( বিশেষ দ্রষ্ঠব্য নাসিরনগর উপজেলা ফান্দাউক দরবার শরীফে পরিবারে আমার আত্মীয় সুবাদে এই প্রেস বিজ্ঞপ্তি খানা পাঠানো হলো । এই লেখাটি প্রকাশ করার জন্য অনুরোধ রহিল ) ।