বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বের করলো হিন্দু সুরক্ষা সমিতি। রবিবার (৮ ডিসেম্বর ) শিলিগুড়ির মাদানীবাজার সংলগ্ন এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের করে হিন্দু সুরক্ষা সমিতি। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা সমিতির সম্পাদক অর্ণব সরকার, সহ সভাপতি উত্তম বিশ্বাস, রোহিত দে প্রমুখ নেতৃবৃন্দরা। সংগঠনের কর্মকর্তারা জানান, যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও হামলা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে এই মিছিল। বাংলাদেশ সরকার এই সমস্যা সমাধান করতে কেন এত দেরি করছে সেই প্রশ্ন তোলেন তাঁরা।