- - -

বাংলাদেশে ফেরার আগে বসিরহাটে গ্রেফতার ২২ রোহিঙ্গা 

Print News

বাংলাদেশে ফেরার আগে বসিরহাটে গ্রেফতার ২২ রোহিঙ্গা

 

মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে এসেছিল রোহিঙ্গারা। হায়দরাবাদ সহ দেশের বিভিন্ন জায়গায় তারা থাকছিল। ফের তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ফেরার চেষ্টা করছিল। সে সময় তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনার বসিরহাটের শায়েস্তানগর এলাকায়। শুক্রবার (১৩ জুন) ধৃতদের আদালতে তোলা হয়। আসল নাম, পরিচয় গোপন করে তারা এদেশে থাকছিল বলে খবর। স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ, এদিন ভোররাতে শায়েস্তানগর ১ ব্লকের গ্রাম পঞ্চায়েতের লবঙ্গ এলাকায় ২২ জনকে ইতস্তত ঘুরতে দেখা গিয়েছিল। স্থানীয়রা তাদের দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের কথায় একাধিক অসঙ্গতি পাওয়া যায়। কোনও বৈধ কাগজপত্র ও ছিল না তাদের কাছে। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ফেরার পরিকল্পনা ছিল। এরপরই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ‍্যে ৫ জন মহিলা, ৪ পুরুষ ও ১৩ জন নাবালক ও নাবালিকা আছে। ধৃতরা জানিয়েছে, মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা ভারতে ঢুকেছিল ১০ বছর আগে। তারা ভারতের বিভিন্ন জায়গায় থাকছিল কাজের সূত্রে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa