বাঁশখালীর গন্ডমারায় গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের
বৃক্ষরোপণ ও চারা বিতরণ
চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ২৫ জুলাই, শনিবার, বিকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডমারা ইউনিয়নে স্থানীয় জনসাধারণের মাঝে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সভাপতি স ম জিয়াউর রহমান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আয়েশা সিদ্দিকা, আবদুল মোমেন, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সহসভাপতি খুরশিদা খানম, সদস্য জান্নাতুল ফেরদৌস নিহা, মোহাম্মদ রিফাত, সংগঠক নজরুল ইসলাম সিকদার, রাজনীতিবিদ সৈয়দ নুর, সমাজসেবী নুরুল ইসলাম, আবদুল কুদ্দুস।
বৃক্ষরোপণ ও চারা বিতরণকালে পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান বলেন, পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাঁশখালী উপজেলা একটি উপকূলীয় উপজেলা। এই উপজেলায় বিশেষ করে গন্ডামারা ইউনিয়নের বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। এ ইউনিয়নটি পরিবেশ বিপর্যয়ে চরম হুমকির মুখে রয়েছে। তিনি স্থানীয় জনগণকে বৃক্ষরোপণে এগিয়ে এসে বাঁশখালী ও গন্ডমারাকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষার করার আহ্বান জানান।
এ সময় সংগঠনের পক্ষ থেকে গন্ডামারা ইউনিয়নের পাঁচটি সড়কে বিভিন্ন ধরনের শতাধিক বৃক্ষের চারা রোপণ করা হয় এবং স্থানীয় জনসাধারণের মাঝে চার শতাধিক চারা তুলে দেওয়া হয়।