- - -

বাঁশখালীতে কেন্দ্রীয় ছাত্রদল নেতা আফজালের তত্বাবধানে, ত্রাণ পেল ৩শ পরিবার

Print News

বাঁশখালীতে কেন্দ্রীয় ছাত্রদল নেতা আফজালের তত্বাবধানে, ত্রাণ পেল ৩শ পরিবার
IMG 20260718 WA0001 226x300

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্যোগ ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান।
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে ১৬ জুলাই (বৃহস্পতিবার) খাদ্যসাপণ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
ছাত্র নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত এ কর্মসূচির আওতায় চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। কর্মসূচির প্রথম ও দ্বিতীয় দিনে মোট ৩০০টি পরিবারের হাতে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে ছাত্রদলের নেতারা ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারাও এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান বলেন, ‘ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে মানুষের পাশে থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদল নেতা মিজান মোল্লা, মোহাম্মদ ইসমাইল উদ্দিন ইমন, চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক, মোহাম্মদ বাহাদুর প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa