বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় কর্তৃক বরগুনা জেলার আমতলী থানাধীন ৬নং আমতলী সদর ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন পর্যবেক্ষণ
আজ ২৮ এপ্রিল ২০২৪ বরগুনা জেলার ৬নং আমতলী সদর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন এর নির্বাচন কার্যক্রম ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জনাব জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম ডিআইজি, বরিশাল রেঞ্জ বরিশাল। ডিআইজি মহোদয় আমতলী সদর ইউনিয়ন পরিষদ বিভিন্ন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উপস্থিত ভোটারদের স্বতঃস্ফূর্ত ও স্বাধীনভাবে ভোট প্রদানের লক্ষ্যে সারিবদ্ধভাবে ভোটকেন্দ্রে অবস্থান করায় ভোটারদের সাধুবাদ জানান এবং ভোটকেন্দ্রে নিয়োজিত সংশ্লিষ্ট সকলের ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা পর্যবেক্ষণ করেন। এ সময় বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম পিপিএম-সেবা ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নির্বাচনে মোতায়েনকৃত বরগুনা জেলা পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে বরগুনা জেলায় অনুষ্ঠিতব্য আমতলী থানাধীন ৬নং আমতলী সদর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।