- - -

বধমানে টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভাঙল মাটির বাড়ি, ঘুমন্ত দম্পতির মৃত্যু 

Print News

বধমানে টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভাঙল মাটির বাড়ি, ঘুমন্ত দম্পতির মৃত্যু

 

টানা বৃষ্টির জেরে ভোর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। চাপা পড়ে মৃত্যু দম্পতির। মঙ্গলবার (৫ আগস্ট ) সকালে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূব বধমানের জামালপুর থানার অন্তগত নসিবপুর গ্রামে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। জানা যায়, অন্যান্য দিনের মতোই সোমবার (৪ আগস্ট ) রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যান ইউনুস মল্লিক ও রিজিয়া বেগম নামে ওই দম্পতি। মাঝরাতে বিকট আওয়াজে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। তারা দেখতে পান ইউনুসের মাটির বাড়ি ভেঙে পড়েছে। অনুমান করা হয় যে, ধ্বংসস্তূপে চাপা পড়েছেন দম্পতি। এলাকাবাসীরা খবর পাওয়া মাত্রই ছুটে যান। তাঁদের প্রচেষ্টা ব্যথ হওয়ায় জেসিবি নিয়ে যাওয়া হয়। দীঘক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় যুগলকে। তারপর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ২ জনকেই মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa