বড়খলায় বলেরো পিকআপ- অটোর মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত
আসামরাজ্যের কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তগর্ত রানিঘাটে ভয়াবহ সড়ক দুঘটনা ঘটল। বলেরো পিকআপ - যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, সোমবার (১১ নভেম্বর ) সকাল ১১ টা ৩০ মিনিটে শিলচর- কালাইন রোডের রানিঘাট সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি সংগঠিত হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন অটোর যাত্রীর প্রাণহানী ঘটে। মৃতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য বলে জানা যায়। তাঁরা কালাইনের বাসিন্দা। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এখবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করেন। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ দুর্ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।