- - -

বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদ’ এর সংগঠনের তরফ থেকে বারুইপুর থানায় বিজেপি বিধায়কের নামে এফ আই আর

Print News

বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদ’ এর সংগঠনের তরফ থেকে বারুইপুর থানায় বিজেপি বিধায়কের নামে এফ আই আর

 

নদীয়ার হরিনঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে পবিত্র ধর্মগ্রন্থ কুরান সম্পর্কে অবমাননা মুলক মন্তব্য করা ও আপত্তিকর বিকৃত ব্যাখ্যার অভিযোগে বারুইপুর থানায় এফ আই আর দায়ের করলেন ‘বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদ’ এর একটি প্রতিনিধি দল। তারা অভিযোগ পত্রে বলেন যে-অসীম সরকার মুসলমানদের ঐশীগ্রন্থ আল কুরানকে নিয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যা মন্তব্য করে মুসলিমদের ভাবাবেগে আঘাত করেছেন।ভারতীয় আইনে কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারুর নেই।এই বেআইনি কাজের জন্য দ্রুত অসীম সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করতে হবে এবং তাকে গ্রেফতার করে উপযুক্ত ধারা দিয়ে প্রশাসন কে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
সম্প্রতি বিজেপির একটি প্রতিবাদ আন্দোলন থেকে সংবাদ মাধ্যমের সামনে কোরানের কিছু বাণী তুলে ধরেন হরিণঘাটায় বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার। বিধায়কের অভিযোগ, এই বাণীগুলি বিতর্কিত। তিনি দাবি করেন, ‘এই বাণী কোনও ধর্মগ্রন্থেই থাকা উচিত না, তা গীতা হোক বা বাইবেল অথবা কোরান।’ আর তা নিয়েই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। হরিণঘাটা বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদ’ এর একটি প্রতিনিধি দল।বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদ’ এর বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদের কার্যকরী সভাপতি আব্দুর রউফ,সাধারন সম্পাদক অধ্যাপক ড: জাহান আলী পুরকাইত,মাওলানা মোজাফফর হোসেন প্রমুখরা সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন অসীম সরকার একজন বিধায়ক এবং সম্মানীয় ব্যক্তি। মুসলিম ধর্মগ্রন্থ নিয়ে এভাবে অপপ্রচার করা উচিত না। এই প্রচারের মধ্যে দিয়ে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে।’
বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদ’ এর সংগঠনের তরফ থেকে বারুইপুর থানায় বিজেপি বিধায়কের নামে এফআইআর করা হলো। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার পবিত্র আল কুরআন নিয়ে যে কু মন্তব্য করার প্রতিবাদে নেমে পড়লেন একাধিক সংগঠন। তাদের দাবি ভারত একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেখানে কি করে এইভাবে ধর্মের উপরে আঘাত হানতে পারে একজন বিধায়ক। আমরা চাই কেন্দ্রীয় বা রাজ্য সরকার এর কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করুন। কি করে কোরআনকে আঘাত করে একটা সম্প্রদায়কে সমাজে অবহেলিত করতে পারে একজন বিধায়ক সে বিষয়ে প্রশ্ন তোলেন তারা। তারাইও বলেন কোরআন হলো পৃথিবীর বুকে ২০০ কোটি মানুষের পথ প্রদর্শক আর সেই কোরআনকে অবমাননা আমরা কোন ভাবে সহ্য করব না। এর বিরুদ্ধে করা ব্যবস্থা নালিয়া আমরা আগামী দিনের বৃহত্তর আন্দোলনে যাব।তাঁদের দাবি, ‘এর বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। তাই আমরা প্রশাসনে দারস্ত হয়েছি। প্রশাসনের উপর আমরাদের ভরসা আছে। উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদ’ এর সংগঠনের কার্যকরী সভাপতি
আব্দুর রউফ সাহেব
,বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদ’ এর সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড: জাহান আলী পুরকাইত, সংগঠনের অন্যতম কর্মকর্তা আইনজীবী আনিসুর রহমান,এবং মাওলানা মোজাফফর হোসেন সহ একাধিক বিশিষ্ট গুণীজন ব্যক্তিবর্গরা।অসীম সরকারের কুরআন সম্পর্কে মিথ্যা বক্তব্য: স্পষ্ট জবাব.সংগঠনের অন্যতম কর্মকর্তা আইনজীবী আনিসুর রহমান, বলেন -একজন নির্বাচিত জনপ্রতিনিধি অসীম সরকার প্রকাশ্যে দাবি করেছেন যে পবিত্র কুরআনে নাকি বলা আছে—“অমুসলিমদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই তাদের বন্দি করে নির্মমভাবে হত্যা করতে হবে
।”আমি আইনজীবী আনিসুর রহমান,স্পষ্ট ভাষায় বলছি—এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং কুরআনের বিরুদ্ধে একটি গুরুতর কুৎসা।আমি প্রকাশ্য আইনি চ্যালেঞ্জ দিচ্ছি—অসীম সরকার কুরআনের কোন সূরা, কোন আয়াত, কোন স্বীকৃত আরবি মূল পাঠ বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অনুবাদ থেকে এই বক্তব্য প্রমাণ করবেন। শুধু রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে ঘৃণা ছড়ানো প্রমাণ নয়।বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদ’ এর সংগঠনের পক্ষ থেকে আমরা বিধায়ক অসীম সরকারের বিধায়কের পথ খারিজ চাই, সেই সঙ্গে এই রকম বক্তব্য জন্য আমাদের পক্ষ থেকে কটোর থেকে কটোরতর শাস্তির দাবি প্রশাসনের কাছে।বিশিষ্ট আইনজীবী তথা এই সংগঠনের অন্যতম কর্মকর্তা আনিসুর রহমান আরো বলেন আইন কী বলে –
ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 21 প্রত্যেক মানুষের জীবন রক্ষার অধিকার নিশ্চিত করে। ধর্মের নামে হত্যা বা হত্যার আহ্বান এই অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। IPC ধারা 153A
ধর্ম, জাতি, ভাষা ইত্যাদির ভিত্তিতে শত্রুতা, বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো অপরাধ।
BNS ধারা 196
ধর্ম, বর্ণ, সম্প্রদায়, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা, বিদ্বেষ, ঘৃণা বা বৈরিতা উসকে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ।
IPC ধারা 295A
ইচ্ছাকৃত ও বিদ্বেষ মূলকভাবে ধর্মীয় বিশ্বাস বা অনুভূতিতে আঘাত করা অপরাধ।
BNS ধারা 299
ইচ্ছাকৃতভাবে এবং বিদ্বেষপূর্ণ মানসিকতায় কোনো ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অপমান করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ।
IPC ধারা 505
জনশান্তি নষ্ট করার উদ্দেশ্যে গুজব, মিথ্যা বা উসকানিমূলক বক্তব্য প্রচার অপরাধ।BNS ধারা 353
জনসাধারণের মধ্যে আতঙ্ক, শত্রুতা বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা,উসকানিমূলক বা উত্তেজনাপূর্ণ বিবৃতি/তথ্য প্রচার শাস্তিযোগ্য অপরাধ।একজন জনপ্রতিনিধি হিসেবে অসীম সরকারের বক্তব্য এই ধারাগুলির আওতায় পড়ে এবং এটি নিছক মতামত নয়, এটি হেট স্পিচ।সুপ্রিম কোর্ট বলেছে,জন প্রতি নিধিদের বক্তব্যে সংযম বাধ্যতামূলক।
মামলায় আদালত স্পষ্ট করেছে, বাকস্বাধীনতা ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর লাইসেন্স নয়।মামলায় বলা হয়েছে, সহিংসতার উসকানি রাষ্ট্র কোনোভাবেই সহ্য করতে পারে না।অতএব, এই বক্তব্য সংবিধান সম্মত নয়, আদালত সম্মতও নয়।কুরআন আসলে কী বলে -অসীম সরকারের দাবির বিপরীতে কুরআন স্পষ্টভাবে বলে— ধর্মে কোনো জবরদস্তি নেই (সূরা বাকারা ২পাতায় ২৫৬ আয়াত)একজন নিরপরাধ মানুষ হত্যা মানে সমগ্র মানবজাতিকে হত্যা করা। (সূরা মায়িদা ৫পাতায় ৩২আয়াত)যারা যুদ্ধ করে না, তাদের সঙ্গে ন্যায় ও সদাচরণ করতে বলা হয়েছে। (সূরা মুমতাহিনা ৬০:৮)অর্থাৎ কুরআন কোথাও অমুসলিম হত্যা করার নির্দেশ দেয় না। বরং নিরপরাধ মানুষ হত্যা ইসলামে মহাপাপ।
প্রশ্নটা তাই ধর্মের নয়, দায়িত্বের -অসীম সরকার যদি কুরআন না পড়ে থাকেন, সেটা তাঁর ব্যক্তিগত সীমাবদ্ধতা। কিন্তু না জেনে, না বুঝে, একটি ধর্মগ্রন্থকে “হত্যার নির্দেশিকা” হিসেবে তুলে ধরা—এটি অজ্ঞতা নয়, এটি বিপজ্জনক রাজনৈতিক প্ররোচনা।
কলকতার হাই কোর্টের অ্যাডভোকেট সেখ শানাওয়াজ আলী বলেন -এই ধরনের বক্তব্য শুধু মুসলিমদের নয়, ভারতের সংবিধান, আইনের শাসন ও সামাজিক শান্তির বিরুদ্ধেও অপরাধ। ধর্মের নামে মিথ্যা বলবেন না। আইনের চোখে সবাই সমান।
ঘৃণা ছড়ানো রাজনীতি নয়—এটি শাস্তিযোগ্য ‘।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa