বগুড়ার কৃতি সন্তান। দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলার (বলাহার গ্রামের জামাই শফিকুল ইসলাম) ডিবি প্রধান
ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি সাহারুল ইসলা
বগুড়ার গর্ব, দক্ষ পুলিশ অফিসার শফিকুল ইসলাম বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-এর প্রধানের দায়িত্ব পেয়েছেন। তাঁর এই নিয়োগে গোটা জেলা তথা উত্তরাঞ্চলের মানুষ আনন্দ ও গর্ব অনুভব করছে। শফিকুল ইসলাম দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেকে একজন যোগ্য পুলিশ অফিসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দায়িত্ব পালনে দৃঢ়তা ও দক্ষতার কারণে তিনি বারবার প্রশংসিত হয়েছেন। আশা করা যায়, তাঁর নেতৃত্বে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হবে।
বগুড়ার গর্ভ শফিকুল ইসলাম গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে দিনে ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন। পেশাগত জীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসাবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার(এসি)হন।