বগুড়ায় প্রভাবশালী আক্রমণে দীর্ঘদিনে ইটভাটা বন্ধ হওয়ার পথে কর্মহীন হবে শতাধিক পরিবার সরকার হারাবে রাজস্ব
বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুরে দীর্ঘ ৩৫ বছর আগে ইটভাটা ব্যবসাটি করে আসছেন মোঃ ফিরোজ আলী।
হঠাৎ কিছুদিন আগে ইটভাটায় সিমেন্টের খুঁটি পুঁতে সীমানা আঁকা হয়েছে। এতে এবছর ইটভাটায় আগুন দেওয়া যেন এক সমস্যার মুখে পড়েছে।এতে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এমনটি অভিযোগ করেছে বগুড়ার শেরপুরে একজন প্রতিষ্ঠিত ইটভাটা ব্যবসায়ী ফিরোজ আলী। আরআরবি নামে তার এই ব্যবসায়ী প্রতিষ্ঠান চলে আসছে অন্তত ৩৫ বছর ধরে।
ফিরোজ আলী সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, দীর্ঘ ৩৫ বছর আগে এই ইটভাটাটি অন্তত ৩২ বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে। এরমধ্যে তার নিজস্ব জমি রয়েছে অন্তত২৫ /২৬ বিঘা। অবশিষ্ট জমিগুলো স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের। অবশিষ্ট জমিগুলো তিনি বছর ভিত্তিক লীজ নিয়ে টাকা প্রদান করে থাকেন।
ইটভাটা ব্যবসায়ী ফিরোজ আলী সাংবাদিক সম্মেলন করে বলেন।
তিনি রাজনীতিভাবে বিএনপি রাজনীতির সাথে জড়িত। উপজেলা বিএনপির সহ-সভাপতি পদেও তিনি রয়েছেন।
সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে জানান এই ইটভাটার মধ্যে অন্তত ৫ বিঘা জমি ক্রয় করতে শুরু করেছে বিএনপি'র বগুড়া- ৪ আসনের (নন্দীগ্রাম- কাহালু) সাবেক জাতীয় সংসদ সদস্য মোঃমোশারফ হোসেন। এই ভাটার মালিক একজন বিএনপি'র কর্মী বিষয়টি জানেন মোশারফ হোসেন।
তবুও তিনি একই দল করার পরও তার পায়ের সাথে পা বাঁধিয়ে বা প্রভাব খাটিয়া এই জমি কেনার অভিযোগ করা হয়েছে বিএনপি দলীয় সাবেক এমপি মোশারফ হোসেনের বিরুদ্ধে।
স্থানীয় কিছু দালাল চক্র আর্থিক লাভের আশায় এমন ঘটনার সাথে জড়িয়ে পড়েন তিনি এমনটা অভিযোগ করে বলেন ফিরোজ আলী।
তবে এ বিষয় নিয়ে বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেনের মুঠোফোনে গতকাল একাধিকবার যোগাযোগ করা হলে তার সাথে কথা বলা যায়নি।
এই সমস্যা নিয়ে আরআরবি ইটভাটার মালিক ফিরোজ আলী এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, তার ইটভাটা যদি বন্ধ হয় তাহলে এই ব্যবসা সাথে জড়িত অন্তত শতাধিক মানুষ কর্মহীন হয়ে পড়বে। তাদের পরিবারেও দেখা দিবে আর্থিক অসচ্ছলতা। সরকার হারাবে লক্ষ লক্ষ টাকা রাজস্ব।
বিগত ১৭ বছর তিনি তৎকালে আওয়ামী লীগ রাজনীতির ব্যক্তিদের সাথে বিরোধিতা কারণে চাঁদা দিয়ে তার ব্যবসা চালিয়ে আসতে হয়েছে। গত ৫ আগস্ট চূড়ান্ত আন্দোলনে স্বাধীনতার পরে তার ব্যবসা নিয়ে নতুন করে হুমকির মুখে পড়েছেন তিনি। এমন হুমকি হয়েছে তার দলীয় রাজনীতির নেতাদের মধ্য থেকে। ফিরোজ আলী বলেন, বিএনপি কেন্দ্রীয় নীতি নির্ধারক যদি এ ব্যাপারে এগিয়ে আসেন তাহলে তার ইটভাটাটি চালু থাকতে পারে। এতে তার এই ব্যবসার সাথে জড়িত অন্তত শতাধিক ব্যক্তি উপার্জন হীন হয়ে পড়বে না।
গতকাল রবিবার দুপুরে ফিরোজ আলীর ইটভাটার মধ্যে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় বিভিন্ন জাতীয় পত্রিকা এবং ইলেক্ট্রনিক্স মিডিয়া সহ স্থানীয় দৈনিক পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।