- - -

বই আলোচনা

Print News
IMG 20231227 182502 198x300
সৃজনশীলতার অনিন্দ্য গাঁথুনি ‘শব্দসাম্পান’
কালাম আজাদ
নিভৃতচারী কবি জানে হৃদয়। ‘শব্দসাম্পান’ তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। বলাকা প্রকাশন কর্তৃক প্রকাশিত। তরুণ বয়সে লেখা হলেও তার লেখা ছড়া-কবিতায় পাওয়া যায় অনুভূতির শিহরণ। যা অভিজ্ঞতা ও পারঙ্গময়তার কারণে গ্রন্থটি পরিপক্ক ও পরিশীলিত। কবিতা কবির ভাষা সৃষ্টির স্বাক্ষর। জীবনের ঘাত- প্রতিঘাত, আনন্দ বেদনার এক কাব্যময় শৈলীই কবিতা। কবিতার নিজস্ব প্রকৃতি আছে, তবে ছাঁচে ফেলে গড়ে তোলার মত প্রকৃতি নয়। এর প্রতিটি শব্দ, বাক্য, অনুচ্ছেদ হতে হয় হৃদয়জ, শিল্পীত ও নান্দনিক।
‘শব্দসাম্পান’ আনিসুজ্জামান অংকিত প্রচ্ছদ রহস্য ছুঁয়ে গ্রন্থনামটির সম্ভাব্য ব্যঞ্জনার কথা ভাবতে পাতায় পাতায় অনুসন্ধান চালাতে গিয়ে বুঝতে পারি কবিতার ভাষা প্রকরণে অনেক সহজ-সরল ও সাহসী খেয়ালিপনার সৃজনচিহ্ন এঁকেছেন কবি জানে হৃদয়। স্বভাবত মিতভাষী ও অর্ন্তমূখী কবির বয়ানে ফুটে উঠেছে অভিজ্ঞতা ফ্যান্টাগির বিচিত্র স্বর পরতে পরতে জয়মান সারস, উদ্ভট, প্রগলভ সব কুহক পংক্তি-
‘নীল আকাশে আজ তারায় তারায় পেতেছে খেলা
সাগার  জুড়ে বসেছে বিপুল ঝিনুক মেলা।
ঘুমভাঙা ভোরে মুক্তো হাজার মুক্ত নিলাম
বাহারী শোভায় এঁকেছে বিনোদ হৃদয় ঝিলাম। (জন্মদিন)
অথবা
‘কুহেলিকা গেছে সরে
ঋজু হয়ে প্রণয়ে প্রবল
বেদনা সকল
রেখে গেছে কালের শপথ
ললাটে তোমার আঁকা
বাঁকা পথ চলে গেছে বহু দুর
নাচো চঞ্চল মোর কষ্ট ময়ূর
আমি দূরগামী মনোরথ। (কষ্ট ময়ূর )
জানে হৃদয় প্রেমের কবি। প্রেমের কবিতা সব কবিই কম বেশি লেখে। ঠিক তেমনি জানে হৃদয়ও লিখেছেন। তার কবিতায় প্রেমই মুখ্য উপজীব্য হয়ে ওঠে। স্মরণে, বিস্মরণে, জাগরণে জানে হৃদয় প্রেমের বৃত্তে ঘুরে বেড়ান। স্মৃতি হাতড়ে বেদনাকে তুলে আনেন, সমাধিস্থ হয়ে নিজের প্রগাঢ় সঞ্চিত অনুভবকে বাতাসে বাতাসে ছড়িয়ে দেন। গ্রন্থটিতে ছোট বড় প্রেম বিষয়ক বেশ কিছু কবিতা আছে। যা অনায়সে শব্দ বুঝতে, একান্তে পড়তে অনেকেরই ভাল লাগতে পারে। ‘প্রণয়’ কবিতাটি থেকে কয়েকটি লাইন তুলে ধরলে কবিকে বুঝা যায়-
আবিলতা মাখা তোমারি দু’চোখ
ভাসায় স্রোতের গহীনে
সকলি আধাঁর তুমি বিনে
জীবনের গান গাইব আবার
নিমিলিত হবো মগ্ন ধ্যানে
মেনে এসো প্রিয়তমা নির্জনে। (প্রণয়)
কবিতা লিখে কী হয়? কবির আত্মপ্রকাশের একটি আনন্দ থাকে। কিন্তু কবি পাঠকের মধ্যে সঞ্চারিত করে তার ভাবনা,স্মরণ যোগ্য পঙক্তি স্মরণীয় চিত্র বা রূপকল্প দিয়ে। আসলে রোমান্টিকতা, বাস্তবতা ও ধ্র“পদীমান এসব সমালোচকের কাছে কবি চিনবার উপকরণ তার কবিতা। কবি জানে হৃদয়ে কবিতায় খোঁজে পাওয়া যায় তার হৃদয়ের সুপ্ত অনুভূতির কাব্যিক উচ্চারণ, যেন জীবনকে তিনি ছুঁয়ে ছুঁয়ে বসিয়েছেন কবিতার শব্দ। কিছু পংক্তিমালা এরকম-
“মেঘলা দুপুর হয়ে শিশিরের ভোর
পায়ে পায়ে বেজে ওঠা রূপালী নূপুর
ঊষর মরুদ্যানে পিপাসিত মন
রূপমার তপোবনে মগ্ন যৌবন।’’ (হৃদয় কথা)
কবি তার লিখিত বয়ানের মধ্যে কোনও না কোনখানে নিজেও থাকেন। ‘শব্দ সাম্পান’র পাতায় পাতায় সেই লিখনের সব আশ্চর্য দৃষ্টান্ত। প্রতিনিয়ত আক্রান্ত হন স্মৃতি নষ্টালজিয়ায়-
‘স্মৃতি যে আমার অন্তরাত্মা জুড়ে বেদনায় বি¯তৃতি
কেন যে করলে তুমি হৃদয়ে ঝড় তুলে এমন ক্ষতি
কষ্টের নিদারুণ দহন থেকে পেতে চাই নিস্কৃতি।’’ (দুঃখ প্রপাত)
‘শব্দসাম্পান’র বেশির ভাগ রচনাই ছড়া-কবিতা। অবশ্যই জানে হৃদয়কে কবিতার চেয়ে ছড়া রচনায় সিদ্ধহস্ত হতে দেখা যায়। ছড়া সাধারণত শিশুতোষ হালকা ভাবনার স্তবকগুলোকে বুঝি। ছেলে ভোলানো ছড়া নামেও একটি কথা আছে। কিন্তু ছড়ায় জগৎ কখনো বাস্তববর্জিত কল্পজগৎ নয়। ছড়া সাহিত্যেও জীবনের রেখাচিত্র আছে। জীবনে চৈতন্যের কচি কচিপাতাগুলোর মত ছড়ার সৌকর্য। এখানেও চৈতন্যের মহীরূহ সম্ভাবনা ইশারা রয়েছে। তাই ছড়াও সাহিত্যের একটি মোক্ষম উপকরণ। ছড়া এমন এক জিনিস যাতে কৃত্রিমতা চলে না। চাতুরী চলে না। ছড়া হল কবিতার গুরু। কবিতার আদিমাতা। ছড়ার পেটেই কবিতার জন্ম। ছড়া আছে বলেই কবিতা আছে। কবিতার এত রস, রূপ, কদর সেই প্রাচীন কালের মাধ্যম ছড়া নিয়ে কাজ করে ছড়া কারেরা। তেমনি জানে হৃদয় একটি স্পন্দিত ছড়াকার। তার প্রতিটি ছড়ায় ফুটে ওঠে পল্লীকবি জসীম উদ্দিনের ছন্দসিক স্বভাব। ছড়া শিল্পের চিরায়ত খোলস ভাঙার অদম্য স্পৃহা তাকে দান করেছে স্বকীয়তা। শব্দের আভরণে অনুপ্রাসে নিজের মত করে নির্মাণ করেছেন,গড়েছেন। ভাঙা গড়ার এই নিরন্তর খেলায় ফুটে উঠেছে তার নিষ্ফল সৃজনশীলতার অনিন্দ্য সৌন্দর্য।  ‘সোনার ছেলে’ কবিতায় কবি জানে হৃদয়  সে রকম এমন একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে।  যে ছড়া কবিতায় জানে হৃদয়  সোনার বাংলার ছেলেদের অদম্য সাহসী হয়ে দেশ গড়ার প্রত্যয়ে  কোন বাাধা বিপত্তি  না মেনে জয়ী হওয়ার প্রেরণা যোগাবে নি:সন্দেহে। কবির ভাষায়-
‘ সোনার দেশের সোনার ছেলে
মনটা ভীষণ সাদা
ভয় করেনা দৈত্য দানব
পাহাড় সম বাঁধা।
……..
সোনার দেশের সোনার ছেলে
বুক ফুলিয়ে বলে
দেশ বিরোধী সকল কু’চাল
পিষবো পদতলে।’’( সোনার ছেলে)
‘শব্দসাম্পান’ বইটি পড়লে বুঝা যায় শব্দের মালা, শব্দের গাঁথুনি এবং দুলুনি ঝুলিয়ে রাখা তার মানসিক অবস্থার কথা। কবি- ছড়াকারেরা কি সবসময় লিখে, না! ছড়াকারের মন না জাগলে, মনের ভিতর পরিবার-পরিবেশ প্রতিচ্ছায়া না পড়লে প্রকৃতি শব্দটি  ছড়ার শরীরে  গাঁথা যায় না। জানে হৃদয়ের  প্রতিটি ছড়া- কবিতায় পাওয়া যায় তার হৃদয়ের সুপ্ত অনুভূতির কাব্যিক উচ্চারণ। যেমন মা, দু:খ জনম, কষ্ট ময়ূর, পোড়োবাড়ি, দইজ্যার চর, সোনার ছেলে, পুণ্যের আলো, স্মৃতির মিনার ,আজব দেশ, বৃষ্টি, হৃদয় কথা, জীবনবাজি, কৃপণ আলী,অধিক আমার প্রমুখ ছড়া-কবিতা।
জানে হৃদয় রুপকের আশ্রয়ে  এ গ্রন্থের ‘ জীবনবাজি’ ছড়ায় মার্কসীয় চেতনা খুৃঁজে পাওয়া যায়নি। এ ছড়ার নায়ক হাসান মাঝি হয়ে  জীবন খেলায় জিততে  নিজের জীবনকে সাজাতে চেয়েও সাজাতে পারেনা। কারণ  পেটিবুর্জোয়াদের দখলে এখন অর্থনীতি। তারা হাসান মাঝির  মত জীবনসংগ্রামী মাঝির ব্যক্তির রক্ত চুষে ধনপতি বনে যায়। মাঝে মাঝে তার গুনগাণ গাইলেও সবাই তার সর্বনাশ করতে চায়। তাই হাসান মাঝি ভবিষ্যত প্রজন্মকে স্বার্থপর এই দুনিয়াতে অপরের আশা  ছেড়ে দিয়ে নিজের গুণে গুণান্বিত হয়ে জীবন খেলায় জয়ী হওয়ার আহ্বান জানান এই ভাবে-..
সবাই বলে ভালবাসি
আসলে সব সর্বনাশী
কেউ  যে কারো নয়
নিজের গুণে নিজেই বুনে
আনতে হবে জয়।”( জীবনবাজি)
বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। বাংলাদেশে প্রায় ৮৬ হাজার গ্রাম বিদ্যমান। প্রায় কবিই গ্রামেই জন্ম (কেউ কেউ শহরে ও যান্ত্রিক জীবনেও) গ্রহণ করেন। কবি জানে হৃদয়ে এমন একটি গ্রামে জন্ম গ্রহণ করেছেন। যে গ্রামে চুলের সুতোর মতো আঁকাবাঁকা নদী আছে। যেখানে সব সময় জোয়ার ভাটা চলে। রাখালের বাঁশির সুরে বেজে উঠে সব সময়। রোজ ভোরে শোনা যায় আজানের সুর। নিজের গ্রামকে প্রেমের তানপুরার সাথে তুলনা করে বলেন-
শিল্পীর হাতে আঁকা যেন এক ছবি
রাতভর চাঁদতারা সারাদিন রবি
ভরুয়াখালীতে গ্রাম চৌচুলামুরা
সুখের মুরালী বাজে প্রেম তানপুরা। (চৌচুলামুরা)
যে-কোনো কবি ছড়াকার তার কবিতা বা ছড়ার কাঠামোকে শিল্পে উত্তীর্ণ করার নিমিত্তে নানা ধরণের উপাদানকে বেচে নেন। কবি জানে হৃদয়ও প্রকৃতিকে বেছে নিয়েছেন সেই উপরণ হিসেবে। প্রকৃতিপ্রেমী সমুদ্র সন্তান- কবি- ছড়াকার মা ও মাটিকে খুব ভালবাসেন। তাই কবিকে দেখা যায় নিজের গ্রামের আমন্ত্রণ করতে। আঞ্চলিক সার্থক প্রয়োগের মাধ্যমে উচ্ছারণ করেন-
আইয়া বন্ধু হাকসবাজার দইজ্যার চরত যাই
বরণ গরি লইয়্যম তোয়ারে ঝিনুকর মালায়
চাটনি আচার বাদাম ভাজা ঝালমুরি ও খই
আশা পুরাই খাইত দিইয়্যম ঝাউবাগানত বই।
অথবা-
‘মহেশখালী কুতুবদিয়া দইজ্য পারন পরে
চাইয়্য আবার বোড়ত উড়ি ন হান্দিয় ডরে
সাগর পাহাড় নদী নিয়ে বন্ধু আঁরো ঘর
অক্কল সময় আইত পারিবা চাইত দইজ্যার চর। (দইজ্যার চর )
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রচিত ‘দইজ্যার চর’ কবিতাটি দারুণ হয়েছে। তিনিই মনে হয় সর্বপ্রথম কক্সবাজারের আঞ্চলিক শব্দ নিয়ে পূর্ণাঙ্গ একটি কবিতা রচনা করেছেন। এই কবিতায় তিনি যে সব আঞ্চলিক শব্দগুলো ব্যবহার করেছেন তার সবকটি বাংলা একাডেমির আঞ্চলিক অভিধানে স্থান পাওয়ার যোগ্য এবং বাংলা সাহিত্যে এক নতুন সংযোজন বলে মনে হয়।
বাঙালি জাতির আবহমান অকৃতিম ভালোবাসা তার প্রতিটি কবিতায় ফুটে উঠেছে। প্রত্যেক কবি এমন এক আলপিন- যা সব সময় ফিরে যেতে মাতৃনাড়ির টানে। কবি জানে হৃদয় ও সমুদ্র পাড়ের সন্তান। প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি কক্সবাজার সমুদ্র সৈকতের চার পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক অনসঙে সমাহারে নিমন্ত্রণ কবিতাটি অনবদ্য সৃষ্টি-
‘পাহাড়ে ঝর্ণায় সাজানো এই স্বর্গ শোভিত ভূমি
রাখাইন মেয়ে নকশি পোশাক বুনিতেছে সযতন
হৃদয়ের দামে সাজানো সেই বর্ণিল আভরণ
এসো হে সুহৃদ, ভালাবাসা দেবো, এখানেই এসো তুমি। (নিমন্ত্রণ )
পর্যটন আকর্ষণীয় উপজেলা মহেশখালী। মহেশখালীতে বাংলাদেশের এক মাত্র পাহাড়ী দ্বীপ যেখানে হিন্দুদের একমাত্র  পৌরানিক তীর্র্থস্থান আদিনাথ মন্দির। কবি জানে হৃদয় মহেশখালীকে চিত্রকল্পের মাধ্যমে দারুণ ভাবে এঁকেছেন। তা পর্যটক পিপাষুর অবশ্যই আকর্ষণ করবে। মহেশখালীর মিষ্টি পানের বরজ কে তিনি কবিতার বাড়ির সাথে তুলনা করে বলেন-
‘হাতছানি দিয়ে ডাকে আদিনাথ চুড়া
পাশ দিয়ে উড়ে যায় গাংচিল জোড়া
মিষ্টি পানের বরজ যেন কবিতার বাড়ি
মসজিদ মন্দির মিলে থাকে আড়াআড়ি
চারদিক ঘিরে আছে জলের দেয়াল
মাঝে মাঝে পাতা আছে প্রণয়ের জাল
সাম্পান নিয়ে যায় মাঝি আনোয়ার
বুক ভরা প্রেমে গড়ে সুখের খামার। (মহেশখালী)
বৃটিশ ঔপনিবেশিক শাসনের যাতাকলে নিষ্পেসিত হওয়ার পর দ্বিজাতিতত্তোর আলোকে বৃটিশ থেকে মুক্ত হলেও পাক সরকারের বৈষমহীন নীতির কারণে অধিকার আদায় করে নিতে হয় বাঙালিকে। অনেক বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। লাল-সবুজের পতাকায় আমাদের সকলের ঠিকানা। এরকম একটি ব্স্তাবচিত্র ফুটে ওঠেছে তার‘ স্বাধীনতা’ কবিতায়-
‘অগণণ প্রাণে আর রক্তে ঘামে কেনা
আমার্দে স্বাধীনতা সূর্য
বাঙালির হাতে হাতে সেই রণতূর্য
…..
লাল আর সবুজের জমিন জুড়ে
আমাদের সকলের ঠিকান\’ (স্বাধীনতা)
লাখো জনতার  রক্তের বিনিময়ে অর্জিত এই বাঙলাদেশে  এখন লুটেরার দখলে।  স্বাধীনতা পেয়েছি বটে কিন্তু স্বাধীনতার স্বাধ পাইনি আমরা। বাঙলার বর্তমান চালচিত্রকে ধারণ করে রুপকের আশ্রয়ে  কবি জানে হৃদয় ‘আজব দেশ’ কবিতায় বলেন-‘‘শিয়ালারা সব জর্দা দিয়ে পান চিবিয়ে খায়
হরিণগুলো বাঘের সাথে
হাতির বাাড়ি যায়। (আজব দেশ)
স্বাধীন বাঙলাদেশে এখনো দেখতে পাই মানুষ অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে । এখনো দেখতে পাই যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে  বিদায়ের বেলায় ন্যায্য অধিকার হতে বঞ্চিত হতে। এই অবস্থা দেখে অন্যান্য মানবতাবাদী কবির মত কবি জানে হৃদয় উচ্চারণ করেন-
‘কোথাও দেখি আনন্দ নেই দু:খ রাশি রাশি
কোথাও দেখিভ সুখের  ঢেউ মুখে মধুর হাসি
কোথাও  দেখি আঁধার ঘেরা অনাহারী মুখ
কোথাও দেখি অট্টলিকা বিত্তবানের সুখ
কোথাও দেখি দিন মজুরের ঝরে মাথার ঘাম
কোথাও দেখি শ্রমিক মরে না পেয়ে তার দাম
এসব ভেবে মনটা আমার হু হু করে একা
সবাই কেনো একই সাথে পায় না সুখের দেখা।
‘মা’ শব্দটি আমাদের কাছে অতি মূল্যবান। মা ছাড়া বলতে গেলে দুনিয়া অচল। মায়ের পদতলে সন্তানের বেহেশত। মায়ের  দৌলাচালে আমরা বেড়ে উঠি। যে মা নিজেই না খেয়ে আমাদেরকে খাওয়ান সে মা যদি হারিয়ে যায় তখন সন্তান শোকে বিহ্বল হয়ে যায়। শত বিনিময়ও মাকে পাওয়া যায় না । তবু জানে হৃদয় স্বর্গের বিনিময়ে তার হারানো মাকে ফেরত পেতে চাই
‘হারিয়ে যাওয়া মাকে এনে দাও না
স্বর্গটাকে দিলাম তোমায়, নাওনা’। ( মা)
কবিতায় বিস্তর রূপকের ব্যবহার লক্ষ্য করা গেছে। যেমন বেদনার ডালপালা,সুখের  আঁচল, সুখের খামার, নষ্ট ডিম, তোমার দুয়ারে, কালের খাতায়, ব্যথার প্রদীপ, স্বপ্নের আল্পনা, নিমিলিত, আগুনের সিড়ি, নকশি পোশাক, কালের ঘোমটা, হৃদয়ের দামে, সুহাসিনী, সুখের মুরালী, কষ্ট যুবক, চাঁদের সোহাগ, কাব্যবিনোদ, প্রেমের কসম, দু:খ প্রপাত,কষ্টের গিলাব, হৃদয় কথা ইত্যাদি।
আঞ্চলিকতা দোষে দোষ্ট কবি জানে হৃদয় এ কাব্যগ্রন্থে আঞ্চলিক শব্দ ব্যবহারের মাধ্যমে চিত্রকল্পের মাধ্যমেব্যবহার করে কাব্যগ্রন্থকে সুষমায় মণ্ডিত করে তুলেছেন- জুম্মা মরিচ, পিষে, মুরালী, রাঁধে, আইয়্য, দইজ্যার চরত, গরি, লইয়্যম,তোয়ারে, পুরাই, খাইত দিয়্যূম, ঝাউবাগানত বই, রাইন্দম, পালঙত্তু মিডা আনি, বানাইয়্যূম, জালাপিড়া, মধুভাত, বোয়াই,  গইজ্যম, পারণ পরে, অক্কল সময়, মুখখান, বোড়ত উড়ি, কিল্যাই, ন হান্দিয় ডরে, আঁরো ঘর, আইত পারিবা ইত্যাদি।
শব্দচয়ন বা ছন্দ নয় বরং চেতনার বৈচিত্র্যপূর্ণ বিস্তৃতি এ কাব্যের প্রধান বৈশিষ্ট্য। চেতনার বিচিত্র মুখিতার কারণে কবিতাগুচ্ছ নতুন উপলব্ধির সামনে দাঁড় করায় পাঠককে যা আগে ছিল অনাস্বাদিত। নিমন্ত্রন, এমন কেনো, কবি সিরাজ, সোনার ছেলে , আজব দেশ, জীবনবাজি, স্মৃতির মিনার, দু:খ জনম, কষ্ট ময়ূর, প্রণয়, পোড়োবাড়ি, মহেশখালী, হৃদয় কথা, দু:খ প্রপাত, মা ইত্যাদি কবিতায় আমরা সেই অনাস্বাদীয় কাব্যবোধ ও কাব্যসাধ খুঁজে পাই। এই কবিতাগুলো যেন একই কাব্যের বিভিন্ন স্বর্গ। প্রত্যেক কবির কিছু শব্দের প্রতি মোহ বা অনুরাগ থাকে বেশী যে গুলিকে কবির চাবিশব্দ ধরা হয়।
পরিশেষে বলা যায়, তরুন কবি জানে হৃদয়ের কবিতায় উজ্জ্বল উজ্জ্বল পঙক্তি দ্বারা তার কাব্যরসকে একত্রিত করেছেন। দার্শনিক আভায় পরিষ্ফুট এ গ্রন্থকে কবির সত্তার শৈল্পিক নোটবুক বললেও অত্যুক্তি হবে না। লেখক: জানে হৃদয়। প্রচ্ছদ: আনিসুজ্জামান। প্রকাশক: বলাকা প্রকাশন
লেখক: কবি, সাংবাদিক ও গবেষক।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa