- - -

ফের ছত্তিশগড়ে তরমুজ আতংক, খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু কিশোরের

Print News

ফের ছত্তিশগড়ে তরমুজ আতংক, খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু কিশোরে

 

ফের ভারতের ছত্তিশগড়ে তরমুজ আতংক। এবার তরমুজ খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হল এক কিশোরের। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪ কিশোর। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছত্তিশগড়ের জানজগীর চাম্পা জেলার ঘুরকোট গ্রামে। জানা যায়, এই ৫ কিশোর একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। সোমবার (১১ মে) দুপুরে বাড়িতে রাখা তরমুজ সহ অন্যান্য খাবার খায় তারা। পরিবারের দাবি, দুপুর ১২ টায় খাবার খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি, ডায়রিয়া ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। এরপর  তড়িঘড়ি তাদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা অখিলেশ ধীবর( ১৫) কে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৪ কিশোর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার পর  এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের পর ভিসেরা নমুনা ও সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa