- - -

ফেনীর সোনাগাজীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ

Print News

ফেনীর সোনাগাজীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ

 

ফেনীর সোনাগাজীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দুর্যোগে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা আল সাঈদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক ঝরণা বেগম।বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুব আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa