চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ইসরাইলের বোমা হামলায় নিহত নিরীহ ফিলিস্তিনিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ ২০ অক্টোবর বাদ জুমা মুসাফিরখানা জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচি সফল করতে এতে মহানগর আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন আহ্বান জানিয়েছেন।