ফরিদপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফরিদপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের উপর ভিত্তি করে ৩১ দফা প্রস্তাবনা ও জনসম্পৃক্ততা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে ফরিদপুর শনিবার সদর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়
কর্মশালার দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেন। এসময়
বিএনপির কেন্দ্রিয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ৩১ দফা সংস্কার কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ। উক্ত
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ আলহাজ্ব শাহাজাদা মিয়া, কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. মাশুকুর রহমান, মোঃ সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্র্রিয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রিয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রিয়,ও বিভাগীয় জেলার নেতৃবৃন্দররা এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিটের নির্বাচিত নেতৃবৃন্দ অংশ নেন।অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফা বাস্তবায়ন করতে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান ।
নেতৃবৃন্দেররা বলেন কোনরকম হয়রানির শিকার যেন না হয় এবং অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বক্তারা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের
১৬ বছরে সরকারের বিভিন্ন অপরাধ কর্মকান্ডের কথা তুলে ধরেন। তারা বলেন শেখ হাসিনা এখন দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বক্তারা বিএনপি ক্ষমতায় আসলে সর্বস্তরের জনগণের সহায়তায় বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করা হবে। জনগণ যাতে মনখুলে তার পছন্দের প্রতীকে ভোট দিতে পারে সেটা শতভাগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সকল নাগরিক যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাদের মনে রাখতে হবে জনগন ই সকল ক্ষমতার উৎস। প্রশিক্ষণ কর্মশালা শেষে ৩১ দফা কে নিয়ে ফরিদপুরে বিএনপি কে আরও শক্তিশালী করা হবে। একটি সুখী ও সুন্দর বাংলাদেশ গড়তে ৩১ দফা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিএনপির নেতৃত্বাধীন নেতা কর্মীরা জানান।ব এসময় বিএনপি নেতারা জানান অতীতেও বিএনপি জনগণের পাশে ছিল ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করে যাবে বলে ব্যাক্ত করেন।