ফরিদপুরের ভাঙ্গায় উপজেলায় ইফতারির সময় তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত ২২
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলায় ইফতারির সময় তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত ২২ ফরিদপুরে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ
ফরিদপুরে ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে ইফতারির সময় তিন গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। এ সময় একটি বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ২১ মার্চ উপজেলার হামিরদী ইউনিয়নে মনসুরাবাদ বাজারে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে উপজেলার মনসুরাবাদ গ্রামের স্কুলছাত্র সাজ্জাদ হোসেনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে পার্শ্ববর্তী খাপুরা গ্রামের বাইজিদের কথা-কাটাকাটি হয়। তখন বিষয়টি এলাকার মাতুব্বররা মীমাংসা করে দেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে সাজ্জাদ হোসেন খাপুরা গ্রাম এলাকায় গেলে বাইজিদের লোকজন তার ওপর হামলা করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে মনসুরাবাদ, খাপুরা ও সিঙ্গারডাক গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে আধাঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে মুনসুরাবাদ বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ সাপ্তাহিক মুক্ত বাংলা কে বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।