ফরিদপুরের ভাঙ্গায় ইউপি চেয়ারম্যান শাহাবুর আটক
মোঃ শাহিনুর আলম শাহাবুর চেয়ারম্যানকে আটক করেছেন ভাংগা থানার পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ ছাত্রদের উপর ভয়ংকর হামলা চালিয়েছেন
ভাঙ্গা থানাধীন নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর আলম শাহাবুর। এছাড়াও তৎকালীন সময়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকায় নানান ধরনের অভিযোগ পাওয়া যায়।
ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুর আলম শাহাবুরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার ২৬ নভেম্বর-২৪তারিখ বিকাল চার টার সময় ভাঙ্গা বাজার থেকে শাহাবুর চেয়ারম্যানকে আটক করা হয়। পরবর্তীতে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে জানিয়েছেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, নূরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুর আলম শাহাবুরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে আটক করেছেন ভাঙ্গা থানা পুলিশ।