
ফরিদপুরীয়ান আয়োজিত তিন দিনব্যাপী হিম উৎসব শেষ
নিজ জীবনের সফলতার গল্প শোনালেন এ কে আজাদ
অনলাইন উদ্যোক্তাদের সংগঠন ওয়ার্কহোলিক ফরিদপুরীয়ান আয়োজিত তিন দিনব্যাপী হিম উৎসবের শেষ হয়েছে শনিবার রাতে।
অনলাইন উদ্যোক্তাদের সংগঠন ওয়ার্কহোলিক ফরিদপুরীয়ান আয়োজিত তিন দিনব্যাপী হিম উৎসবের শেষ হয়েছে শনিবার রাতে।
অনলাইন উদ্যোক্তাদের সংগঠন ওয়ার্কহোলিক ফরিদপুরীয়ান আয়োজিত তিন দিনব্যাপী হিম উৎসবের শেষ হয়েছে শনিবার রাতে।
সেখানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আজাদ। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তরুণ প্রজন্মকে তার নিজের জীবনের সফলতার গল্প তুলে ধরে তাদের উদ্যোগকে উৎসাহিত করেন।
শনিবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে হিম উৎসবের সমাপনী অনুষ্ঠানে আয়োজক সংগঠনের চিফ অ্যাডমিন মুশফিকুর রহমান তনুর সভাপতিত্বে প্রধান অতিথিসহ বিশিষ্ট অতিথিরা বক্তব্য রাখেন। অনলাইন উদ্যোক্তাদের ৩৫টি স্টলও পরিদর্শন করেন তারা।
হিম উৎসবে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে আজাদ বলেন, ‘আমার বাবা আমাকে শিখিয়েছেন সফল মানুষদের অনুসরণ করতে, আমি সেটাই করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা শেষ করে মাত্র ২১ টি সেলাই মেশিন দিয়ে গার্মেন্টস শিল্প উদ্যোক্তা হিসেবে পথ চলা শুরু করি। আমি নিজে সিদ্ধান্ত নেই চাকরি করব না, নিজেই কিছু করব।
তিনি বলেন, ‘আমি কখনও কোনো অপচয় করিনি, সততা ও নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করেছি, যা আমাকে সফলতার পথ দেখিয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, শিক্ষানুরাগী দাতব্য প্রতিষ্ঠান এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি রহমানসহ ওয়ার্কহোলিক ফরিদপুরীয়ানের সদস্যরা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন টিভি উপস্থাপক নাফিসা মীম ও রিশান মাহমুদ রনি।
অম্বিকা ময়দানে বৃহস্পতিবার থেকে তৃতীয়বারের মতো শুরু হয় ফরিদপুরের তরুণ অনলাইন উদ্যোক্তাদের নিয়ে সবচেয়ে বড় আয়োজন হিম উৎসব। উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
![]()









