
মোহাম্মদ এনামুল হক
আলোচিত জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরেই অনুষ্ঠিত হয় ফটিকছড়ির ২টি ইউনিয়নে ভোটগ্রহণ। উপজেলার নানুপুর এবং খিরামে সাধারণ ইউনিয়ন পরিষদে দলীয় কোনো প্রতীক ছাড়া এই নির্বাচন সম্পন্ন হয়ছে।
ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় উপজেলা জহুরুল হক হলে বেসরকারি ফলাফলে নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের নুরুন্নবী রোশন। তার প্রাপ্ত ভোট ৭ হাজার ১৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহম্মদ শফিউল আজম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৭২ ভোট। এছাড়াও এ ইউনিয়নে অন্য দুজন চেয়ারম্যান প্রার্থী সৈয়দ বদরুল হোসেন অটোরিকশা প্রতীকে পেয়েছেন ১১৫ ভোট এবং মো. রেজাউল ইসলাম টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ ভোট। এ ইউনিয়নে মোট ভোট পড়েছে ১২ হাজার ২৫৯টি। তারমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১১ হাজার ৯৭৩টি এবং অবৈধ ভোটের সংখ্যা ২৮৬টি।
অন্যদিকে, খিরাম ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খিরামের ১ম চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। তার প্রাপ্ত ভোট ২ হাজার ৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী • শহিদুল আলম অটোরিকশা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৫৬ ভোট। ঘোড়া প্রতীক নিয়ে ১ হাজার ২২৬ ভোট পেয়ে ৩য় হয়েছেন মোহাম্মদ হাসান। এ ইউনিয়নে মোট ভোট পড়েছে ৫ হাজার ৯৭০টি। তার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৫ হাজার ৮৬৯টি এবং অবৈধ ভোটের সংখ্যা ১০১টি।
সকাল ৮ থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ । সকালে কেন্দ্র গুলোতে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও বেলা বাড়ার সাথে সাথে জাল ভোটের তৎপরতা বেড়ে যায়। এদিন নানুপুর ইউনিয়নের ঢালকাটা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ৪ জনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এছাড়াও বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটে।
উপজেলা রিটার্নিং অফিসার অরুণ উদয় ত্রিপুরা জানান,শান্তিপূর্ণ পরিবেশে, সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।