নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা।
বুধবার (২৯ নভেম্বর)স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের শূন্য পদে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
এর আগে আজ সকালে উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব তার পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়।