
ফটিকছড়িতে নতুন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহর যোগদান
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দীর্ঘ ৫ মাস পর নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪০তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রহমত উল্লাহ। গত ৬ আগস্ট তিনি ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখার ৩ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের ভিত্তিতে তাকে ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে তাকে ভূমি-সংক্রান্ত সরকারি পাওনাদি আদায়ের ক্ষেত্রে সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ৩(৩) ধারামতে সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও প্রদান করা হয়েছে।
ফটিকছড়িতে যোগদানের আগে তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনা।য়র (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি প্রায় এক বছর দায়িত্ব পালন করেছেন।
এদিকে, ফটিকছড়ির পূর্ববর্তী সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম দীর্ঘ প্রায় পাঁচ মাসের প্রশিক্ষণ সেশনে থাকায় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করেন।
![]()









