- - -

ফটিকছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Print News

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলার ভূজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনোয়ারুল ইসলাম এনাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ৩ টার দিকে ভূজপুর থানার কাজির হাটের কালাইয়ের টেক এলাকায় দুর্ঘটনা ঘটে।এনাম ওই এলাকার কৈয়া ছড়া ডলু চা বাগান জামে মসজিদ বাড়ির মোয়াজ্জেম হোসেন কালা মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সোহেল( মুন্সি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাজির হাট বাজারের কালাইয়ার টেক এলাকায় দ্রুতগতির একটি ট্রাক এনামকে  চাপা দেয়।ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এনাম মোটরসাইকেল চালিয়ে বাড়িতে আসছিলেন। ট্রাকটি সাধারণ মানুষ আটক করেছে।ট্রাকের ড্রাইবার পালিয়ে গেছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa