- - -

ফটিকছড়িতে গভীর রাতে প্রশাসনের অভিযান ৩ টি এস্কেভেটর ও ৭ ড্রামট্রাক জব্দ

Print News

মোহাম্মদ এনামুল হক 

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা ও ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার গভীর রাত থেকে উপজেলার একাধিক ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী ও সহকারী কমিশনার( ভূমি) এটিএম কামরুল ইসলাম।

বৃহস্পতিবার বিকাল ৩ টা পর্যন্ত চলা এ অভিযানে টিলা ও ফসলি জমির টপসয়েল কাাটার কাজে জড়িত থাকায় ৩ টি এস্কেভেটর ও মাটি বহনে নিয়োজিত ৭ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

এর মধ্যে সুয়াবিল এলাকায় কৃষি জমির টপসয়েল বহন কাজে জড়িত থাকায় ২ টি ড্রাম ট্রাক, দাঁতমারা ইউনিয়নের মোহাম্মদপুরে সংরক্ষিত বনে পাহাড় কাটায় ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

এছাড়াও নারায়ণহাট ইউনিয়নের হালদা ভ্যালি চা বাগানের পাশে কৃষি জমির টপসয়েল কাটায় বাগান কর্তৃপক্ষের ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করার পাশাপামশি বাগানবাজার ইউনিয়নের গার্ডের দোকান এলাকায় পাহাড় কাটার দায়ে ১টি স্কেভেটর ও ৩ টি ড্রাম ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে স্থানীয় বনবিভাগ,পরিবেশ অধিদপ্তর,থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগীতা করেন।

জানতে চাইলে বিষয়টি স্বীকার করে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী বলেন কেউ আইনের উর্ধ্বে নয়।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa