মোহাম্মদ এনামুল হক
চট্টগ্রাম-২(ফটিকছড়ি)আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান নাজিরহাট ঝংকার মোড়ের উত্তর পাশে হোটেল মাউন্ড রয়েলের দ্বিতীয় তলায় তার নির্বাচণী অফিস উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে স্বতন্ত্র প্রার্থী শহাজাহান নেতাকর্মী নিয়ে তার নির্বাচণী নতুন অফিস উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, আমি ফটিকছড়ি মানুষের কাছ থেকে কিছু নিতে নির্বাচনে দাড়াইনি। নির্বাচনে দাড়িয়েছি ফটিকছড়ির মানুষকে সেবা দিতে। চাঁদাবাজি মুক্ত, জঙ্গিবাদ মুক্ত,সন্ত্রাস মুক্ত ফটিকছড়ি গড়ার জন্য প্রার্থী হয়েছি।
সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, আমি শিক্ষিত অর্থবিত্ত দিয়ে স্বাবলম্বীর দিক দিয়ে অন্য প্রার্থীর থেক এগিয়ে। মানুষের উন্নয়নে কাজ করতে আগামী ৭ জানুয়ারি তাকে ঈগল মার্কায় দেওয়ার জন্য আহবান জানান।
অফিস উদ্বোধনের পর নাজিরহাট বাজারে গণসংযোগ করেন এই প্রার্থী।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নুর আহমদ,জহির উদ্দিন সওদাগর,আব্দুস সালাম,নাজিমুদ্দিন কুতুবী,রুহুল আমীন ভূঁইয়া,আলমগীর ভূঁইয়া, মীর আহমদ, কালাম উল্লাহ, কাজী দিদার,মোরশেদুল ইসলাম, মোহাম্মদ দুলাল,গৌতম, আহসান উল্লাহ, এস এম বাবর।